ডিজিটাল ব্যাংকিং সেবার প্রসার এবং ক্যাশলেস লেনদেনে গ্রাহকদের উদ্বুদ্ধ করতে কুমিল্লার ময়নামতিতে পুবালী ব্যাংক পিএলসি-এর উদ্যোগে ‘ক্যাশলেস ময়নামতি’ শীর্ষক এক ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ জুলাই) গোমতী টাওয়ার প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম কার্যালয়ের পরিচালক (ফরেন এক্সচেঞ্জ পলিসি অ্যান্ড এসএমই বিভাগ) মাহবুবুল আলম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুবালী ব্যাংক পিএলসি, আঞ্চলিক কার্যালয় কুমিল্লার অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক মো. মাইনুল ইসলাম এবং কুমিল্লা প্রধান শাখার শাখা ব্যবস্থাপক ও উপমহাব্যবস্থাপক মোসাম্মৎ রেহেনা আক্তার ও অঞ্চলিক কার্যালয়ে সহকারী মহা ব্যবস্থাপক, ধূর্জটি প্রসাদ ভট্টাচার্য, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুবালী ব্যাংক পিএলসি, ময়নামতি শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ ইলিয়াস।
আরও উপস্থিত ছিলেন, ভিক্টোরিয়া কলেজ শাখা সহকারী মহাব্যবস্থাপক, মশিউর রহমান। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে নিরাপদ, দ্রুত ও সহজ আর্থিক সেবা নিশ্চিত করতে ক্যাশলেস লেনদেনের বিকল্প নেই। গ্রাহকদের ডিজিটাল ব্যাংকিং সেবায় আরও বেশি সম্পৃক্ত করতে পুবালী ব্যাংক ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে আসছে।
ক্যাম্পেইনে ব্যাংকের বিভিন্ন ডিজিটাল সেবা ও পণ্য সম্পর্কে গ্রাহকদের অবহিত করা হয়। এর মধ্যে ছিল বাংলা কিউআর (ইধহমষধ ছজ), পাই ব্যাংকিং (চর ইধহশরহম), ডেবিট ও ক্রেডিট কার্ড, এটিএম, সিআরএম, সিডিএম এবং মার্চেন্ট পস (গবৎপযধহঃ চঙঝ) সেবা। পাশাপাশি ক্যাশলেস লেনদেনের সুবিধা, নিরাপত্তা ও ব্যবহারবিধি সম্পর্কে উপস্থিত ব্যবসায়ী ও গ্রাহকদের ধারণা দেওয়া হয়।
অনুষ্ঠানে ময়নামতি শাখার সম্মানিত গ্রাহক, ক্যান্টনমেন্ট এলাকার ব্যবসায়ী, পুবালী ব্যাংকের কুমিল্লা অঞ্চলের বিভিন্ন শাখার ব্যবস্থাপক, আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তাসহ বিপুলসংখ্যক আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. আশিকুর রহমান ভূঁইয়া, শাখা ব্যবস্থাপক, বরুড়া কুমিল্লা।
অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন, ডেপুটি জুনিয়র অফিসার ময়নামতি শাখা, মোঃ আব্দুল মোতালিব, ডেপুটি জুনিয়র অফিসার ও এডিসি, ময়নামতি শাখা, মোঃ আনোয়ারুল ইসলাম।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It
Leave a Reply