1. news@gmail.com : news :

কিশোরগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার এএসপি নাজমুস সাকিব

  • Update Time : Sunday, March 23, 2025
এএসপি নাজমুস সাকিব

কিশোরগঞ্জ প্রতিনিধি:

চলতি বছর ফেব্রুয়ারি মাসের অপরাধ নিয়ন্ত্রণে কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার পুরস্কার পেয়েছেন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার কৃতি সন্তান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ভৈরব সার্কেল) মোঃ নাজমুস সাকিব।

গত ২০ মার্চ কিশোরগঞ্জ জেলা পুলিশ কর্তৃক আয়োজিত মাসিক কল্যাণ সভায় তাকে শ্রেষ্ঠ সার্কেল অফিসারের সম্মাননা প্রদান করেন কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী,বিপিএম(সেবা)।

নাজমুস সাকিব ভৈরব ও কুলিয়ারচর থানা নিয়ে গঠিত ভৈরব সার্কেলে সার্কেল অফিসার হিসেবে দায়িত্বরত। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তিনি গত ফেব্রুয়ারি মাসে ৪২ টি ওয়ারেন্ট জিআর ও ৬৪ টি সি আর ওয়ারেন্ট নিষ্পত্তি করেন।

এছাড়াও ৭টি সাজা ওয়ারেন্টসহ সর্বমোট ১১৪ টি পরোয়ানা নিষ্পত্তি করেন। এছাড়াও তিনি ৫৩ টি নিয়মিত মামলা নিষ্পত্তি করেন।এসব নিয়মিত মামলায় তিনি মোট ৮৪ জন আসামি গ্রেপ্তার করেন।

এদিকে ফেব্রুয়ারি মাসে তিনি ৪৫৮ পিস ইয়াবা, ১৬ কেজি গাঁজা ও ১০৭ লিটার বিদেশী মদসহ বিভিন্ন মাদক দ্রব্য উদ্ধার উদ্ধার করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
মার্কেন্টাইল ব্যাংকে স্টুডেন্ট ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ পুলিশে বড় রদবদল, তিন জেলায় নতুন এসপি নিয়োগ বৈরী আবহাওয়ার কবলে উপকূলের জেলেরা বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের নিয়োগ বাতিল প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি : রিমান্ডে ৬ জন শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চল প্রেসিডেন্টের সাক্ষাৎ উৎপাদন বাড়াতে জমি কিনবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It