1. news@gmail.com : news :

কর্মসংস্থান ব্যাংকে গণশুনানী ও অভিযোগ প্রতিকার বিষয়ক কর্মসূচি অনুষ্ঠিত

  • Update Time : Monday, October 27, 2025

তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনের নিমিত্ত Flagship Program “গ্রাহক সেবা পক্ষ” ২৭ অক্টোবর ২০২৫ তারিখ কর্মসংস্থান ব্যাংকের মোট ৩৩টি অঞ্চলের ৩৩টি শাখায় একযোগে গণশুনানী এবং অভিযোগ প্রতিকার বিষয়ক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গণশুনানী এবং অভিযোগ প্রতিকার বিষয়ক কর্মসূচির অংশ হিসেবে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মেহের সুলতানা সাভার শাখা, ঢাকা, মহাব্যবস্থাপক মাহমুদা ইয়াসমীন কাপ্তাই শাখা, রাঙ্গামাটি, মো: শফিকুল ইসলাম মিঞা ফুলপুর শাখা, ময়মনসিংহ, মো: আমিরুল ইসলাম ডুমুরিয়া শাখা, খুলনায় এবং প্রধান কার্যালয়ের উপমহাব্যবস্থাপকবৃন্দ যথাক্রমে মুহ: আকতার হোসেন প্রধান, এ কে এম কামরুজ্জামান, মনোজ রায় ও মো: নজরুল ইসলাম হাতীবান্ধা শাখা, পঞ্চগড় শাখা, বাকেরগঞ্জ ও বারহাট্টা শাখায় এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এছাড়া মাঠপর্যায়ে সকল বিভাগীয় উপমহাব্যবস্থাপক, আঞ্চলিক ব্যবস্থাপক একযোগে গণশুনানী এবং অভিযোগ প্রতিকার বিষয়ক কর্মসূচিতে আওতাধীন শাখাসমূহে অংশগ্রহণ করেন।

সাভার শাখায় অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপব্যবস্থাপনা পরিচালক মেহের সুলতানা, বিশেষ অতিথি হিসেবে ঋণ ও অগ্রিম বিভাগের উপমহাব্যবস্থাপক মো: মশিউর রহমান উপস্থিত ছিলেন। বিভাগীয় কার্যালয়, ঢাকা এর উপমহাব্যবস্থাপক মো: ইকবাল হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এসময়ে ঢাকা উত্তর এর আঞ্চলিক ব্যবস্থাপক ও সহকারী মহাব্যবস্থাপক কাজী লাইলুম মুনীরাসহ শাখার সকল স্তরের কর্মকর্তা/কর্মচারী উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে অতিথিবৃন্দ উপস্থিত গ্রাহক ও অংশীজনের বিভিন্ন মতামত এবং ব্যাংকের বিদ্যমান সেবা সম্পর্কে অবহিত হয়ে বিভিন্ন বিষয়ে তাঁদের মতামত ও পরামর্শ প্রদান করেন। এসময়ে গ্রাহক ও অংশীজন ব্যাংকের সেবা সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে গণশুনানি ও অভিযোগ প্রতিকার বিষয়ক অনুষ্ঠানের আয়োজনকে জনবান্ধব প্রশাসন ও উত্তম সুশাসন প্রতিষ্ঠায় এক তাৎপর্যপূর্ণ পদক্ষেপ বলে মন্তব্য করেন। এ আয়োজনে ব্যাংক সরাসরি গ্রাহকদের মতামত, অভিযোগ ও অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে কার্যকর ও দায়িত্বশীল সেবা প্রদান নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় তিনি উল্লেখ করেন, গণশুনানির মাধ্যমে প্রাপ্ত পরামর্শ ও অভিযোগসমূহ আন্তরিকভাবে বিশ্লেষণ করে কর্মসংস্থান ব্যাংক আরও সচেতন, দায়িত্বশীল ও আন্তরিক সেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ।

বিশেষ অতিথির বক্তব্যে মো: মশিউর রহমান কর্মসংস্থান ব্যাংক সব সময়ই স্বচ্ছতা, জবাবদিহিতা এবং গ্রাহকসেবার মানোন্নয়নের প্রতি অঙ্গীকারবদ্ধ বলে মন্তব্য করেন। এ সময় প্রতিটি গ্রাহক যেভাবে সেবা পেয়ে স্বাচ্ছন্দ্যবোধ করেন এবং ব্যাংকের প্রতি আস্থা রাখতে পারেন, এমন সেবা প্রদানে কর্মসংস্থান ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ মর্মে উল্লেখ করেন।

সভাপতির বক্তব্যে মো: ইকবাল হোসেন উল্লেখ করেন, গ্রাহকগণ কেবল আমাদের সেবাগ্রহীতা নন, তাঁরা আমাদের উন্নয়নের অংশীদার। গ্রাহক ও অংশীজনের মতামত, অভিজ্ঞতা ও পরামর্শের মাধ্যমেই সেবার ঘাটতি থাকলে তা পুষিয়ে আরও উন্নত সেবা প্রদানে কর্মসংস্থান ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান তিনি।

একইসময়ে ব্যাংকের ৩৩টি আঞ্চলিক কার্যালয়ের ৩৩টি শাখায় উপস্থিত গ্রাহক ও অংশীজনদের সাথে বিভিন্ন বিষয় ও সেবা সম্পর্কে মতবিনিময় অনুষ্ঠিত হয় এবং অতিথিবৃন্দ তাঁদের মতামত ও পরামর্শ প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



প্রযুক্তি সহায়তায়: Star Web Host It