1. news@gmail.com : news :

কর্মসংস্থান ব্যাংকে কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

  • Update Time : Sunday, July 19, 2026

কর্মসংস্থান ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটের আয়োজনে সিনিয়র অফিসার/ অফিসার/সমমান কর্মকর্তাদের সাতদিনব্যাপী “বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান’’  অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ জুলাই) প্রধান কার্যালয়েব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমান প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক মেহের সুলতানা ও মহাব্যবস্থাপক মো: আমিরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালন মহাবিভাগের মহাব্যবস্থাপক মো: শফিকুল ইসলাম মিঞা।

এ সময় ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ও উপমহাব্যবস্থাপক মোহাম্মদ খায়রুল হাসান শেখসহ প্রধান কার্যালয়ে সকল বিভাগীয় উপমহাব্যবস্থাপক ও প্রধান শাখার উপমহাব্যবস্থাপক (ব্যবস্থাপক) উপস্থিত ছিলেন।

ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও প্রধান অতিথি তাঁর বক্তব্যে প্রশিক্ষণলব্ধ জ্ঞান যথাযথ প্রয়োগের আহবান জানান।

আজকের এই বুনিয়াদি প্রশিক্ষণ কর্মসূচি শুধুমাত্র একটি আনুষ্ঠানিক আয়োজন নয়; বরং দেশের তরুণ ও বেকার জনগোষ্ঠীকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার শক্তিশালী পদক্ষেপ বলে মন্তব্য করেন।

এ সময় তিনি ভালো প্রকল্প দেখে, সঠিক উদ্যোক্তা বাছাই করে ঋণ প্রদানের মাধ্যমে কর্মসংস্থান ব্যাংকের প্রকৃত উদ্দেশ্য বাস্তবায়নের পরামর্শ প্রদান করেন।

ব্যবস্থাপনা পরিচালক তাঁর বক্তব্যে প্রশিক্ষণ হতে প্রাপ্ত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে উত্তম গ্রাহক সেবা নিশ্চিতকরণের পরামর্শ প্রদান করেন। ঈর্ষণীয় সেবা প্রদানের মাধ্যমে কর্মসংস্থান ব্যাংককে সেবাবন্ধব ও টেকসই ব্যাংক হিসেবে সামনে এগিয়ে নেওয়ার আহবান জানান। এছাড়া তিনি অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের কর্মক্ষেত্রে সততা, দক্ষতা ও নৈতিকতা চর্চার মাধ্যমে ব্যাংক-কে এগিয়ে নেওয়ার পরামর্শ প্রদান করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীগণ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। ট্রেনিং ইনস্টিটিউটের সহকারী মহাব্যবস্থাপক মো: শফিউল আলম খান অনুষ্ঠান সঞ্চালনা করেন।

উল্লেখ্য, ব্যাংকের বিভিন্ন শাখার সিনিয়র অফিসার/ অফিসার/সমমান কর্মকর্তাসহ মোট 3১ জন এ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
AA Credit Rating of Southeast Bank PLC. সূচকের উত্থানে চলছে লেনদেন বাংলাদেশ ব্যাংকের তিনটি পুনঃঅর্থায়ন স্কিমে যমুনা ব্যাংকের অংশগ্রহণ জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত? বাংলাদেশ ব্যাংকের দুই পুনঃঅর্থায়ন স্কিমে পূবালী ব্যাংকের অংশগ্রহণ বছরজুড়ে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার হবে: বাণিজ্যমন্ত্রী করোনায় লুটপাট ১৩ কোটি টাকা: দুর্নীতির মামলায় আসামি সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদসহ ১৩ হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত শফিকুর বান্দরবানের দুর্গম জনপদে ১০০ নারীর পাশে বসুন্ধরা শুভসংঘ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It