1. news@gmail.com : news :

ওয়ালটনের ই-বাইক ও কম্পিউটার মেগা ডিল অফার শুরু

  • Update Time : Tuesday, July 14, 2026

দেশের সুপারব্র্যান্ড ওয়ালটন ই-বাইক ও কম্পিউটার পণ্যে ‘ওয়ালটন কম্পিউটার মেগা ডিল অফার’ এবং ‘তাকিওন ই-বাইক মেগা ডিল অফার’ চালু করেছে। এই অফারের আওতায় ল্যাপটপ, ডেস্কটপ, অল-ইন-ওয়ান পিসি, ট্যাবলেট, প্রিন্টার, মনিটর, স্পিকারসহ বিভিন্ন কম্পিউটার এক্সেসরিজ কিনে ক্রেতারা সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার পাওয়ার সুযোগ পাবেন।

মঙ্গলবার (১৪ জুলাই) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, এছাড়া কম্পিউটার পণ্য কেনায় ১ হাজার ৫০০ টাকা থেকে ৮ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং তাকিওন ই-বাইক কেনায় ৮ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক দেওয়া হবে।

ওয়ালটন জানায়, দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, অনলাইন সেলস প্ল্যাটফর্ম ই-প্লাজা অথবা ওয়েবসাইট থেকে ই-বাইক, কম্পিউটার পণ্য ও আইটি এক্সেসরিজ কিনলে ক্রেতারা এ সুবিধা পাবেন। চলতি মাসের ৯ জুলাই থেকে আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত এ অফার চলবে।

ওয়ালটন কম্পিউটার পণ্যের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ বলেন, গ্রাহকদের হাতে আন্তর্জাতিকমানের প্রযুক্তিপণ্য তুলে দেওয়ার পাশাপাশি সর্বোচ্চ গ্রাহক সন্তুষ্টি অর্জনই ওয়ালটনের মূল লক্ষ্য। এরই ধারাবাহিকতায় কম্পিউটার ও ই-বাইক কেনায় গ্রাহকদের ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার ও ক্যাশব্যাক সুবিধা দেওয়া হচ্ছে।

তিনি বলেন, পণ্য কেনার পর স্বয়ংক্রিয় বার্তার মাধ্যমে ক্যাশভাউচার ও ক্যাশব্যাকের পরিমাণ গ্রাহককে জানিয়ে দেওয়া হবে এবং সংশ্লিষ্ট শোরুম থেকে এ সুবিধা গ্রহণ করা যাবে।

ক্যাম্পেইনের আওতায় অন্যান্য কম্পিউটার এক্সেসরিজের মধ্যে রয়েছে বিভিন্ন মডেলের অ্যাকসেস কন্ট্রোল, ক্যাবল অ্যান্ড কনভার্টার, কার্টিজ, সিসিটিভি, কুলার, হাব, পাওয়ার সাপ্লাই ইউনিট, রাউটার, স্মার্ট ওয়াচ, ট্যাবলেট, ওয়েইট স্কেল, পাওয়ার ব্যাংক, মেমোরি কার্ড, র‌্যাম, এসএসডি ড্রাইভ, মাউস, পেন ড্রাইভ, হেডফোন, ওয়াই-ফাই রাউটার, ইউএসবি ক্যাবল, স্পিকার, পাওয়ার সাপ্লাই ইউনিট এবং ইউপিএস।

এদিকে ওয়ালটনের ৮টি মডেলের তাকিওন ই-বাইক বাজারে রয়েছে। এসব ই-বাইকের দাম ৭৮ হাজার ৭৫০ টাকা থেকে ১ লাখ ৬৯ হাজার ৯৯৯ টাকা পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
সূচকের উত্থানে চলছে লেনদেন বাংলাদেশ ব্যাংকের তিনটি পুনঃঅর্থায়ন স্কিমে যমুনা ব্যাংকের অংশগ্রহণ জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত? বাংলাদেশ ব্যাংকের দুই পুনঃঅর্থায়ন স্কিমে পূবালী ব্যাংকের অংশগ্রহণ বছরজুড়ে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার হবে: বাণিজ্যমন্ত্রী করোনায় লুটপাট ১৩ কোটি টাকা: দুর্নীতির মামলায় আসামি সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদসহ ১৩ হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত শফিকুর বান্দরবানের দুর্গম জনপদে ১০০ নারীর পাশে বসুন্ধরা শুভসংঘ বাংলাদেশ ব্যাংক ও ঢাকা ব্যাংকের মধ্যে অংশগ্রহণমূলক চুক্তি

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It