1. news@gmail.com : news :

’এ’ ক্যাটাগরির ৭ শেয়ারে লালবাতি

  • Update Time : Monday, April 13, 2026

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ২১৩টি কোম্পানির দরপতন হয়েছে। আর এদিন ’এ’ ক্যাটাগরির সাত কোম্পানির সর্বোচ্চ দরপতন হয়ে টপটেন লুজার তালিকায় রয়েছে।

কোম্পানিগুলো হচ্ছে- এপেক্স ট্যানারি, কেডিএস এক্সেসিরজ, সেনা ইন্স্যুরেন্স পিএলসি, পিপলস ইন্স্যুরেন্স, ইস্টার্ণ ইন্স্যুরেন্স, বাংলাদেশ ল্যাম্পস ও এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এপেক্স ট্যানারি

আজ শেয়ারটির দর ৩ টাকা ৪০ পয়সা বা ৪.৩৪ শতাংশ কমে টপটেন লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৭৫ টাকা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৭৪ টাকা ৫০ পয়সা থেকে ৭৮ টাকা ৮০ পয়সা পরযন্ত লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার সর্বনিম্ন ৫১ টাকা ১০ পয়সা থেকে সর্বোচ্চ ৮৪ টাকা ৭০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

কেডিএস অ্যাক্সেসরিজ

’এ’ ক্যাটাগরির কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ২০ পয়সা বা ৪.২৭ শতাংশ কমে টপটেন লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৪৯ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৪৮ টাকা ৯০  পয়সা থেকে ৫৩ টাকা ৪০ পয়সা পরযন্ত লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার সর্বনিম্ন ৩৫ টাকা ৯০ পয়সা থেকে সর্বোচ্চ  ৫৩ টাকা ৫০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

সেনা ইন্স্যুরেন্স

’এ’ ক্যাটাগরির কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ১০ পয়সা বা ৪.২৩ শতাংশ কমে টপটেন লুজার তালিকার ৫ম স্থানে রয়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৭০ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৬৯ টাকা ৮০ পয়সা থেকে  ৭৩ টাকা ৪০ পয়সা পরযন্ত লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার সর্বনিম্ন ৪০  টাকা থেকে  সর্বোচ্চ  ৭৫  টাকা পরযন্ত লেনদেন হয়।

এছাড়া পিপলস ইন্স্যুরেন্সের ৩.৮৬ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ৩.৮৪ শতাংশ, ইস্টার্ণ ইন্স্যুরেন্সের ৩.৮৩ শতাংশ, বিডি ল্যাম্পসের ৩.৭৫ শতাংশ ও এশিয়া ইন্স্যুরেন্সের দর কমেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It