1. news@gmail.com : news :

এসবিএসি ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

  • Update Time : Sunday, July 26, 2026

এসবিএসি ব্যাংক পিএলসির অর্ধবার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর হোটেল লা মেরিডিয়ান ঢাকায় আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. মোখলেসুর রহমান। সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এস. এম. মঈনুল কবীর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক মোহাম্মদ নাজমুল হক, মোহাম্মদ মাহবুবুর রহমান এফসিএমএ, একেএম দেলাওয়ার হুসেন এফসিএমএ, ইমরুল আনোয়ার, মেজর (অব.) আবু ফাতেহ মো. বশিরুর রহমান, স্বতন্ত্র পরিচালক প্রফেসর মো. মাকসুদুর রহমান সরকার এফসিএমএ এবং জিয়াউর রহমান জিয়া এফসিএ। এছাড়া অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাইয়ুম চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন ভুঁইয়াসহ ব্যাংকের শীর্ষ নির্বাহী, বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক ও উপশাখার ইনচার্জরা সম্মেলনে অংশ নেন।

সম্মেলনে জানানো হয়, ২০২৬ সালের জুন শেষে এসবিএসি ব্যাংকের মোট আমানতের পরিমাণ ১২ হাজার কোটি টাকার বেশি, যা গত ছয় মাসে প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা বা ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সময়ে ব্যাংকের ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৯ হাজার ৬২৭ কোটি টাকা। চলতি বছরের প্রথম ছয় মাসে ব্যাংকের পরিচালন মুনাফা হয়েছে প্রায় ৭৫ কোটি টাকা। বর্তমানে ব্যাংকের পরিশোধিত মূলধন ৮২৪ কোটি টাকা এবং মূলধন পর্যাপ্ততার হার ১৩ দশমিক ৪০ শতাংশ।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. মোখলেসুর রহমান বলেন, বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক নানা চ্যালেঞ্জ সত্ত্বেও এসবিএসি ব্যাংক আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে সক্ষম হয়েছে। এ সময়ে ব্যাংকে কোনো তারল্য সংকট সৃষ্টি হয়নি এবং গ্রাহকরা নির্বিঘ্নে প্রয়োজনীয় অর্থ উত্তোলন করতে পেরেছেন।

তিনি বলেন, দক্ষ ও দায়িত্বশীল ব্যবস্থাপনার ফলে ব্যাংকের আর্থিক সূচকে ধারাবাহিক অগ্রগতি অর্জিত হয়েছে এবং একটি শক্ত ভিত্তি তৈরি হয়েছে। সুশাসন নিশ্চিত করা, ব্যাংকিং বিধি-বিধান পরিপালন, কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন এবং আমানতকারীদের স্বার্থ ও আমানতের নিরাপত্তা নিশ্চিত করাকে পরিচালনা পর্ষদ সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
এসবিএসি ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত সাবেক রাষ্ট্রপতিকে নিয়ে আলাদা তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল বিজনেস নেটওয়ার্কে যুক্ত হলো নতুন পরিবেশক বাংলাদেশ ব্যাংক ও মুদ্রানীতি নিয়ে সংসদীয় কমিটির বৈঠক ইসলামী ব্যাংক রাজশাহী জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত এনআরবিসি ব্যাংকের বোর্ড সভা ২৯ জুলাই আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বোর্ড সভা ৩০ জুলাই ২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা ২০২৬-২৭ অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার মন্ত্রণালয়কে বৃদ্ধাঙ্গুল, আইডিআরএ’র আশ্রয়ে রূপালী লাইফের সিইওর দুর্নীতি

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It