1. news@gmail.com : news :

এনসিসি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হলেন আবদুস সালাম

  • Update Time : Monday, April 28, 2025
আবদুস সালাম

নিজস্ব প্রতিনিধি:

এনসিসি ব্যাংক এর পরিচালনা পর্ষদের এক সভায় সম্প্রতি আবদুস সালাম (উদ্যোক্তা পরিচালক) সর্বসম্মতিক্রমে ব্যাংকের ভাইস-চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন।

ইঞ্জিনিয়ার আবদুস সালাম দেশের একজন স্বনামধন্য প্রকৌশলী এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি ১৯৬৫ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক সম্পন্ন করেন। গত কয়েক দশক ধরে তিনি বাংলাদেশের ইলেক্ট্রোমেকানিক্যাল ইন্সটলেশনের ক্ষেত্রে একজন অগ্রণী বিশেষজ্ঞ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার পেশাগত জীবনে তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, ভারত, চীনসহ বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতনামা প্রকৌশলীদের সাথে কাজ করার সুযোগ পেয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It