1. news@gmail.com : news :

এনআরবিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

  • Update Time : Wednesday, July 29, 2026

এনআরবিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের ২৪৪তম সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার, ২৯ জুলাই ২০২৬ তারিখে ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়।

ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো নুরুল হক, অডিট কমিটির চেয়ারম্যান মুহাম্মদ এমদাদ উল্লাহ, এফসিএমএ, এফসিএ, সিপিএ, স্বতন্ত্র পরিচালক মো. আবুল বশর, মো.আনোয়ার হোসেন ও ব্যারিস্টার মো. শফিকুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ, প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) রাশেদুল ইসলাম, এফসিএ, এফসিএমএ, কোম্পানি সচিব (ভারপ্রাপ্ত) মো. ফিরোজ আহমেদ উপস্থিত ছিলেন।

আর্থিক প্রতিবেদনের তথ্যানুসারে, সমন্বিত হিসাবে ২০২৬ সালের জুন শেষে ব্যাংকের পরিচালন মুনাফার পরিমান বেড়ে দাঁড়িয়েছে ১৫৫ কোটি টাকা, গত বছরের একই সময়ে যা ছিল ১১৭ কোটি টাকা। আর নিট মুনাফা ৬ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে ৫০ কোটি টাকা। বিনিয়োগ থেকে আয় বৃদ্ধি পাওয়ার কারণে পরিচালন মুনাফা ৩৮ কোটি টাকা বেড়েছে।

এছাড়া গ্রাহকদের আমানত বৃদ্ধির কারণে নগদ প্রবাহও শক্তিশালী হয়েছে। চলতি বছরের জানুয়ারি-জুন সময়ে সমন্বিত ভিত্তিতে ব্যাংকের ইপিএস দাঁড়িয়েছে ০.৬০৯ টাকা, যা ২০২৫ সালের একই সময়ে ছিল ০.০৮৩ টাকা।

অন্যদিকে, সমন্বিত ভিত্তিতে ব্যাংকের মোট সম্পদ মূল্য (এনএভি) ১৩৮৭.১৩ কোটি টাকা থেকে বেড়ে ১,৪৪৬.৮০ কোটি টাকায় উন্নীত হয়েছে। একই সময়ে সমন্বিত হিসেবে শেয়ারপ্রতি এনএভি ১৬.৭৪ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ১৭.৪৬ টাকায় দাঁড়িয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
মার্কেন্টাইল ব্যাংকে স্টুডেন্ট ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ পুলিশে বড় রদবদল, তিন জেলায় নতুন এসপি নিয়োগ বৈরী আবহাওয়ার কবলে উপকূলের জেলেরা বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের নিয়োগ বাতিল প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি : রিমান্ডে ৬ জন শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চল প্রেসিডেন্টের সাক্ষাৎ উৎপাদন বাড়াতে জমি কিনবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It