1. news@gmail.com : news :

এনআরবিসি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • Update Time : Thursday, October 23, 2025

ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে এনআরবিসি ব্যাংক উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করেছে।

বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫ তারিখে ফেনীতে বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধায়নে এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি)
অর্থায়নে পরিচালিত অর্থ মন্ত্রণালয়ের কর্মসূচি “স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)” প্রকল্পের অংশ হিসেবে মাসব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হচ্ছে।

প্রশিক্ষণে এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান উদ্যোক্তাদের ব্যাংকিং সেবা, বিনিয়োগ, ব্যবসা পরিচালনা, উদ্যোগ গ্রহণ এবং ব্যবসায়িক ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

এসময় বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক মুহাম্মদ আরিফুল ইসলাম, এনআরবিসি ব্যাংকের ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট বিভাগ-২ এর প্রধান শেখ আহসানুল হক, কুমিল্লা জোনের প্রধান কাজী মোহাম্মদ জিয়াউল করীমসহ উর্ধ্বতন কর্মকর্তারা
উপস্থিত ছিলেন।

এনআরবিসি ব্যাংকের এমডি ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান বলেন,কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে সরকার ও বাংলাদেশ ব্যাংক উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি গ্রহণ করেছে। সেই কর্মসূচির অংশ হিসেবে আমরা এনআরবিসি ব্যাংক প্রত্যন্ত অঞ্চলের মানুষদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে নানা ধরনের কর্মসূচি বাস্তবায়ন করছি। এনআরবিসি ব্যাংকের সারাদেশে বিস্তুৃত বিপুল সংখ্যক শাখা ও উপশাখার মাধ্যমে আমরা স্বল্প সুদে সহজ শর্তে অতিক্ষুদ্র ও ক্ষুদ্রখাতে অর্থায়ন করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সংস্কার কার্যকর বাস্তবায়নের আহ্বান অ্যামচেমের মার্কেন্টাইল ব্যাংকে স্টুডেন্ট ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ পুলিশে বড় রদবদল, তিন জেলায় নতুন এসপি নিয়োগ বৈরী আবহাওয়ার কবলে উপকূলের জেলেরা বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের নিয়োগ বাতিল প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি : রিমান্ডে ৬ জন শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চল প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It