1. news@gmail.com : news :

একই দিনে শেয়ার কেনাবেচার সুযোগ চালুর সিদ্ধান্ত বিএসইসির

  • Update Time : Tuesday, July 14, 2026

দেশের পুঁজিবাজারে লেনদেনের গতি বাড়াতে এবং তারল্য সংকট কমাতে ‘স্ক্রিপ নেটিং’ বা ‘ইন্ট্রাডে ট্রেডিং’ অর্থাৎ একই দিনে শেয়ার কেনাবেচা চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (১৪ জুলাই) বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ১০২০তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশের পুঁজিবাজারের লেনদেন ব্যবস্থাকে আরও গতিশীল, দক্ষ ও আধুনিক করার লক্ষ্যে স্ক্রিপ নেটিং বা ইন্ট্রাডে ট্রেডিং চালুর জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিশ্চিত সাপেক্ষে স্টক এক্সচেঞ্জ দুটিকে সম্মতি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রয়োজনীয় অবকাঠামো, প্রযুক্তিগত সক্ষমতা ও অন্যান্য ব্যবস্থা সম্পন্ন হওয়ার পর দেশের উভয় স্টক এক্সচেঞ্জে স্ক্রিপ নেটিং বা ইন্ট্রাডে ট্রেডিং কার্যক্রম চালু করা যাবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, একই দিনে শেয়ার কেনাবেচার সুযোগ চালু হলে বিনিয়োগকারীদের লেনদেনের সুযোগ বাড়বে এবং পুঁজিবাজারে তারল্য প্রবাহ বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়তে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
পুঁজিবাজারে আসছে রয়্যাল ফুটওয়্যার একই দিনে শেয়ার কেনাবেচার সুযোগ চালুর সিদ্ধান্ত বিএসইসির শাইনপুকুর সিরামিকসের এলসিতে লাগবে শতভাগ মার্জিন মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোগে চট্টগ্রামে ‘উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ’ উদ্বোধন ওয়ালটনের ই-বাইক ও কম্পিউটার মেগা ডিল অফার শুরু কালারস মাল্টিমিডিয়া স্টার অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত হলেন পপুলার লাইফের এমডি বিএম ইউসুফ আলী রূপালী ব্যাংকের ৬৮০ কোটি টাকার শেয়ার ইস্যুতে বিএসইসির অনুমোদন রূপালী ব্যাংকের সিলেট বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত মূলধন সংগ্রহের সম্মতি পেয়েছে রূপালী ব্যাংক জনগণ পাশে থাকলে দেশ পুনর্গঠনে সরকার কোনো বাধাই মানবে না: প্রধানমন্ত্রী

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It