1. news@gmail.com : news :

ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিদর্শন করলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

  • Update Time : Sunday, June 28, 2026

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালনের জন্য নিয়োজিত বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন সম্প্রতি ইসলামী ব্যাংক ফাউন্ডেশন প্রধান কার্যালয় পরিদর্শন করেন।

রোববার (২৮ জুন) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

এসময় তিনি ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে ফাউন্ডেশনের সার্বিক কার্যক্রমের বিষয়ে অবহিত হন। ফাউন্ডেশনের শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্যশিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম ব্যাংকের সামগ্রিক সুনাম ও মূল্যবোধ ধারণ করে পরিচালিত হওয়ায় তিনি ফাউন্ডেশনের সামগ্রিক কর্মকাণ্ডের প্রশংসা করেন।

তিনি আইবিএফ-এর উন্নয়ন ও অগ্রযাত্রায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

এসময় ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলী, জেনারেল ম্যানেজার মো. ফায়জুল কবীর এবং ইসলামী ব্যাংকের কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ হাবিবুর রহমানসহ ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
মার্কেন্টাইল ব্যাংকে স্টুডেন্ট ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ পুলিশে বড় রদবদল, তিন জেলায় নতুন এসপি নিয়োগ বৈরী আবহাওয়ার কবলে উপকূলের জেলেরা বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের নিয়োগ বাতিল প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি : রিমান্ডে ৬ জন শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চল প্রেসিডেন্টের সাক্ষাৎ উৎপাদন বাড়াতে জমি কিনবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It