1. news@gmail.com : news :

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং মতবিনিময় সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত

  • Update Time : Monday, June 22, 2026

দেশের শীর্ষস্থানীয় শরিয়াহভিত্তিক ব্যাংক আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি চট্টগ্রাম সেন্ট্রাল ও চট্টগ্রাম আউটস্কার্ট রিজিয়নের আওতাধীন ২১টি এজেন্ট আউটলেটের মালিক, ১৪টি লিংক শাখার ব্যবস্থাপক, আউটলেট ম্যানেজার এবং নির্বাচিত গ্রাহকদের নিয়ে রোববার (২১ জুন) মতবিনিময় সভা ও উঠান বৈঠক আয়োজন করেছে।

ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ও ডিজিটাল ব্যাংকিং উইং-এর প্রধান এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম ভূঁঞা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সেন্ট্রাল রিজিয়ন প্রধান হাফেজ মোহাম্মদ সালামত উল্লাহ এবং চট্টগ্রাম আউটস্কার্ট রিজিয়ন প্রধান এএফএম ফয়সাল কবির। সভায় সভাপতিত্ব করেন এজেন্ট ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ মমতাজুল হক।

দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচিতে এজেন্ট আউটলেটের মালিক, শাখা ব্যবস্থাপক, আউটলেট ম্যানেজার এবং নির্বাচিত গ্রাহকরা তাঁদের অভিজ্ঞতার আলোকে বিভিন্ন সমস্যা, সম্ভাব্য সমাধান, আমানত বৃদ্ধির কৌশল এবং ডিজিটাল ব্যাংকিং বিভাগের উদ্যোগে চালুকৃত ডিজিটাল দানবক্স, বাংলা কিউআর, ইসলামিক ওয়ালেট, আই-ব্যাংকিংসহ বিভিন্ন সেবার মাধ্যমে আধুনিক ও ক্যাশলেস ব্যাংকিং ব্যবস্থা সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. আমিনুল ইসলাম ভূঁঞা বলেন, এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যাংকিং সেবা থেকে বঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থিক সেবার আওতায় আনার বড় সুযোগ সৃষ্টি হয়েছে। আল-আরাফাহ ইসলামী ব্যাংক ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে এই সেবাকে আরও সহজ, নিরাপদ ও কার্যকর করতে কাজ করছে।

তিনি এজেন্ট, শাখা ব্যবস্থাপক ও আউটলেট ম্যানেজারদের সমন্বিতভাবে কাজ করে আমানত বৃদ্ধি, গ্রাহকসেবা উন্নয়ন এবং আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রমকে আরও ত্বরান্বিত করার আহ্বান জানান।

এ সময় তিনি এজেন্ট আউটলেটে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে লেনদেন সম্পাদন, লেনদেন শেষে সিস্টেম থেকে স্বয়ংক্রিয়ভাবে তৈরি হওয়া রসিদ সংগ্রহ এবং এসএমএস যাচাই করে লেনদেন নিশ্চিত করার বিষয়ে গ্রাহকদের সচেতন করেন। পাশাপাশি বাংলা কিউআর, ডিজিটাল দানবক্স, ইসলামিক ওয়ালেট ও আই-ব্যাংকিংয়ের মাধ্যমে ক্যাশলেস ব্যাংকিং সেবা গ্রহণে সবাইকে উৎসাহিত করেন।

সভা শেষে অংশগ্রহণকারীরা পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে এজেন্ট ব্যাংকিং কার্যক্রমকে আরও গতিশীল করা, প্রান্তিক জনগোষ্ঠীকে আধুনিক ও শরিয়াহসম্মত ব্যাংকিং সেবার আওতায় আনা এবং বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বিস্তারিত মতবিনিময় শেষে মুনাজাতের মাধ্যমে উঠান বৈঠক কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
দেশে ৬৪টি পণ্য জিআই পণ্য হিসেবে নিবন্ধিত: শিল্পমন্ত্রী এবি ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হলেন মো. ফজলুর রহমান আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং মতবিনিময় সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে আইটি ও শ্রমবাজারে নতুন সম্ভাবনা বিভিন্ন খাতে কৌশলগত অংশীদারিত্ব জোরদারে সম্মত বাংলাদেশ-মালয়েশিয়া ৯৯৯-এ গুলিবিদ্ধ ব্যক্তির ফোন, উদ্ধার হলো বিদেশি পিস্তল-গুলি-গ্রেনেড গুম-খুন ও গণহত্যার বিচারের দাবিতে দেশব্যাপী বিক্ষোভ করবে এনসিপি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা ব্লক মার্কেটে লেনদেন ৫৭ কোটি টাকার

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It