1. news@gmail.com : news :

আলকারাজকে হারিয়ে শীর্ষস্থান দখল করলেন সিনার

  • Update Time : Monday, April 13, 2026

বিশ্ব টেনিসের দুই শীর্ষ তারকার লড়াইয়ে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নিলেন ইয়ানিক সিনার। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ও বর্তমান বিশ্বের এক নম্বর খেলোয়াড় কার্লোস আলকারাজকে সরাসরি সেটে হারিয়ে মন্টে কার্লো মাস্টার্সের শিরোপা জিতেছেন ২৪ বছর বয়সী এই ইতালিয়ান তারকা। এই জয়ের সুবাদে গত নভেম্বরের পর আবারও এটিপি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এলেন তিনি।

ফাইনাল ম্যাচটি ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। প্রবল বাতাসের কারণে দুই খেলোয়াড়ই ছন্দ খুঁজে পেতে কিছুটা বেগ পান। তবে গুরুত্বপূর্ণ মুহূর্তে নিজেকে সামলে নিয়ে ৭-৬ (৭-৫) ও ৬-৩ গেমে জয় তুলে নেন সিনার।

চলতি মৌসুমে এটি সিনারের তৃতীয় মাস্টার্স ১০০০ শিরোপা। এর আগে তিনি ইন্ডিয়ান ওয়েলস ও মিয়ামি ওপেনেও জিতেছেন। মাস্টার্স টুর্নামেন্টে এটি তার টানা ২২তম জয়, যা তার ধারাবাহিক দারুণ পারফরম্যান্সের প্রমাণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
৫ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার, খোলা থাকবে শনিবার রিজার্ভ বেড়ে দাঁড়াল ৩৬ দশমিক ২১ বিলিয়ন ডলারে ইউসিবির রাইট শেয়ার বিনিয়োগকারীদের একাউন্টে জমা বসুন্ধরা গ্রুপ কতটা বড়, জানেন কি? এবি ব্যাংকের স্থানান্তরিত দেওয়ানহাট শাখার উদ্বোধন আইএমএফের শর্তে নতুন ঋণ নয়, বিকল্প অর্থায়ন খুঁজছে সরকার সম্মিলিত ইসলামী ব্যাংকে অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে কর্মশালা প্রিমিয়ার ব্যাংক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন আমানতকারীরা, খেলাপি ঋণ বেড়েছে ৩৮% নোয়াখালী ও কুমিল্লা অঞ্চল নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত ব্যবসা সম্প্রসারণে জমি কিনবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It