বৈরী আবহাওয়ায় দীর্ঘ সময় খেলা স্থগিত থাকার পরও ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপের জোড়া গোলে ইরাককে ৩-০ ব্যবধানে হারিয়ে ‘আই’ গ্রুপ থেকে ফিফা বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে ফ্রান্স।
ফিলাডেলফিয়ার মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে জোড়া গোল করে ফুটবল ইতিহাসের পাতায় আরও একধাপ ওপরে উঠে গেছেন ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপে। এদিন গোলের দেখা পেয়েছেন উসমান দেম্বেলেও। তাদের নৈপুণ্যে ইরাককে সহজেই হারিয়েছে ফ্রান্স।
ম্যাচটি শুরু থেকেই ফরাসিদের নিয়ন্ত্রণে থাকলেও প্রথমার্ধের শেষদিকে আবহাওয়া চরম রূপ নেয়। আমেরিকার স্থানীয় সময় বিকেল ৫:৪৯ মিনিটে স্টেডিয়ামের কাছাকাছি বজ্রপাতের তীব্রতা বেড়ে যাওয়ায় খেলোয়াড়দের নিরাপত্তার স্বার্থে ফিফা ম্যাচটি স্থগিত ঘোষণা করে। প্রায় ২ ঘন্টার দীর্ঘ বিরতি এবং দীর্ঘক্ষণ অপেক্ষা শেষে স্থানীয় সময় রাত ৮:০০ টায় ম্যাচটি পুনরায় মাঠে গড়ায়।
ম্যাচের এই দীর্ঘ বিরতির আগে এবং পরে- উভয় অর্ধেই জালের দেখা পান ২৭ বছর বয়সী কিলিয়ান এমবাপে। ম্যাচের প্রথমার্ধে স্বাভাবিক গতিতে ইরাকি রক্ষণভাগ ভেঙে প্রথম গোলটি করেন তিনি। এই গোলেই রোনালদো নাজারিও ছুঁয়ে ফেলেন ফরাসি তারকা, বিশ্বকাপে ব্রাজিলিয়ান ব্রাজিলিয়ান কিংবদন্তির করা ১৫ গোলের রেকর্ড স্পর্শ করেন তিনি।
এদিকে ম্যাচের প্রথমার্ধেই শেষদিকে বৃষ্টির কারণে এবং বজ্রপাত ও ঝড়ে শঙ্কা থাকায় বন্ধ হয় খেলা। এরপর বৈরি আবহাও্যার কারণে প্রায় ২ ঘন্টা খেলা বন্ধ থাকে। পরে খেলা শুরুর উপযুক্ত আবহাওয়া হওয়ায় ম্যাচ পুনরায় শুরু হয়।
আর খেলা শুরুর পর ম্যাচের ৫৪ মিনিটে ইরাকি ডিফেন্ডারদের বল বিল্ড-আপের একটি মারাত্মক ভুলকে কাজে লাগান ওসমানে দেম্বেলে। তিনি চমৎকারভাবে বল বাড়িয়ে দিলে ফাঁকা জালে বল জড়িয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন এমবাপে। এই গোলেই রোনালদো নাজারিওকে টপকে মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড স্পর্শ করেন এমবাপে।
এমবাপের জোড়া গোলের পর ফ্রান্সের হয়ে ম্যাচের শেষ গোলটি করেন ওসমানে দেম্বেলে, ম্যাচের ৬৬ মিনিটে জালের দেখা পান তিনি যা ফরাসিদের ৩-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত করে।
ইরাকের বিপক্ষে এই জোড়া গোলের পর বিশ্বকাপে এমবাপের মোট গোলসংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৬টিতে। এর মাধ্যমে তিনি ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিওকে (১৫ গোল) ছাড়িয়ে গেছেন। একই সাথে জার্মানির মিরোস্লাভ ক্লোসার (১৬ গোল) পাশে বসে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছেন এই ফরাসি ফরোয়ার্ড।
বর্তমানে এমবাপে কেবল আর্জেন্টিনার লিওনেল মেসির চেয়ে পিছিয়ে আছেন, যিনি একই দিনে অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে ১৮ গোল নিয়ে তালিকার শীর্ষে এককভাবে রাজত্ব করছেন। মেসিকে স্পর্শ করতে এমবাপের প্রয়োজন আর মাত্র ২টি গোল। টুর্নামেন্টের শুরুতেই ফরাসি অধিনায়কের এমন বিধ্বংসী ফর্ম ইঙ্গিত দিচ্ছে যে, মেসির গড়া নতুন রেকর্ডটি খুব বেশিদিন নিরাপদ নাও থাকতে পারে।এমবাপ্পের জোড়া গোল, ইরাককে উড়িয়ে নকআউটে ফ্রান্স
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It
Leave a Reply