1. news@gmail.com : news :

আতঙ্ক কাটিয়ে উর্ধ্বমুখী পুঁজিবাজার

  • Update Time : Monday, March 2, 2026

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের প্রভাব কাটিয়ে সোমবার দেশের শেয়ারবাজারে দাম উর্ধ্বমুখী হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) অধিকাংশ কোম্পানির শেয়ারের মূল্য বেড়েছে। লেনদেনও সামান্য বৃদ্ধি পেয়েছে।

রোববার লেনদেনের শুরুতেই ডিএসইর প্রধান সূচক ২২৩ পয়েন্ট পতন দেখায়। দিনের শেষে সূচক কমে ১৩৮ পয়েন্টে বন্ধ হয়। তবে সোমবার অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ায় ডিএসইর প্রধান সূচক ৭২ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৫,৫৩৪ পয়েন্টে পৌঁছায়। ডিএসই-৩০ সূচক ১৮ পয়েন্ট বেড়ে ২,১৩৫ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ১০ পয়েন্ট বৃদ্ধি পায়।

দিনের শেষে ৩৪০ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৪২টির দাম কমেছে এবং ১২টির দাম অপরিবর্তিত ছিল। ভালো লভ্যাংশ দেওয়া ১৭০ কোম্পানির শেয়ার মূল্য বৃদ্ধি পেয়েছে। মাঝারি মানের কোম্পানির মধ্যে ৭০টির শেয়ারের দাম বাড়েছে। ‘জেড’ গ্রুপের ১০০ কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে। মিউচুয়াল ফান্ডের মধ্যে ৩২টির দাম বেড়েছে।

ডিএসইতে লেনদেনের পরিমাণ বেড়ে হয়েছে ৭৭৯ কোটি ৯৫ লাখ টাকা। সিটির শেয়ার লেনদেন সর্বোচ্চ ৪৬ কোটি ১ লাখ টাকায়, এরপরে ওরিয়ন ইনফিউশন ৪৪ কোটি ২০ লাখ টাকায় এবং ব্র্যাক ব্যাংক ৩৩ কোটি ১১ লাখ টাকায়। লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, ব্যাংক এশিয়া, রবি, সামিট এলায়েন্স পোর্ট, বেক্সিমকো ফার্মা, গ্রামীণফোন এবং ইনটেক লিমিটেড।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ১৪৮ পয়েন্ট বেড়েছে। এখানে ১৯৭ প্রতিষ্ঠানের মধ্যে ১৪০টির শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে। লেনদেনের পরিমাণ ১৯ কোটি ৪৪ লাখ টাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
সাউথইস্ট ব্যাংকের ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের ব্যবসায়িক পর্যালোচনা সম্মেলন অনুষ্ঠিত বন্ডবাজারে অস্থিরতা: নেপথ্যে ঋণ ও মূল্যস্ফীতির নতুন ভয় ডাক বিভাগের রেকর্ড, ২ মাসে পণ্য পরিবহণ ৪০০ টন শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ মসজিদ-মন্দিরে সমান অনুদান দেওয়া হচ্ছে : অর্থ ও পরিকল্পনামন্ত্রী ইসলামী ব্যাংকে থাকা এস আলম গ্রুপের শেয়ার ফ্রিজের নির্দেশ বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা বাতিল করল মালয়েশিয়া ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১০০ কোটি ডলারের ঋণচুক্তি ৭ জীবন বীমা কোম্পানির ২,৫৪৯ গ্রাহক পেলেন ১৪.৫১ কোটি টাকার দাবি প্রধানমন্ত্রীর ১৯তম কারামুক্তি দিবস আজ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It