1. news@gmail.com : news :

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে জামালপুরে মশাল মিছিল

  • Update Time : Friday, February 7, 2025

শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদ এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে জামালপুরে মশাল মিছিল হয়েছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি জামালপুর জেলা শাখা এই মশাল মিছিলের আয়োজন করে।

শহরের ফৌজদারি মোড় থেকে মশাল মিছিল বের করেন তারা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি আশেক মাহমুদ কলেজ চত্বরে গিয়ে শেষ হয়।

পরে কলেজ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার আহ্বায়ক মীর ইসহাক হাসান ইখলাস, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আফরিন জাহান আখি, জাতীয় নাগরিক কমিটি জামালপুরের প্রতিনিধি আরাফাত হোসেন শাকিল প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশের বাইরে থেকে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের মতো আওয়ামী লীগকেও নিষিদ্ধ করতে হবে। তা নাহলে আন্দোলন গড়ে তোলা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
মার্কেন্টাইল ব্যাংকে স্টুডেন্ট ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ পুলিশে বড় রদবদল, তিন জেলায় নতুন এসপি নিয়োগ বৈরী আবহাওয়ার কবলে উপকূলের জেলেরা বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের নিয়োগ বাতিল প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি : রিমান্ডে ৬ জন শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চল প্রেসিডেন্টের সাক্ষাৎ উৎপাদন বাড়াতে জমি কিনবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It