1. news@gmail.com : news :

আইপিও রুলস নিয়ে পুঁজিবাজার অংশীজনদের সাথে বিএসইসির মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Update Time : Thursday, November 27, 2025

খসড়া বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ২০২৫’(পাবলিক অফার অব ইকুইটি সিকিউরিটিজ) বা ‘Bangladesh Securities and Exchange Commission (Public Offer of Equity Securities) Rules, ২০২৫’ এর বিষয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাথে পুঁজিবাজার অংশীজনদের সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁও-এ বিএসইসি’র মাল্টিপারপাস হলে বেলা ১০ টায় বৈঠকটি শুরু হয়। বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ উক্ত বৈঠকের সভাপতিত্ব করেন। অনুষ্ঠিত সভায় পুঁজিবাজারের অংশীজনদের সাথে খসড়া ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ২০২৫’(পাবলিক অফার অব ইকুইটি সিকিউরিটিজ)’ বা ‘Bangladesh Securities and Exchange Commission (Public Offer of Equity Securities) Rules, 2025’ সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সভায় পুঁজিবাজার অংশীজনবৃন্দ খসড়া ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ২০২৫’(পাবলিক অফার অব ইকুইটি সিকিউরিটিজ)’ বা ‘Bangladesh Securities and Exchange Commission (Public Offer of Equity Securities) Rules, 2025’ এর বিভিন্ন বিষয়ে মতামত ও পরামর্শ তুলে ধরেন।

বিএসইসি’র কমিশনার ফারজানা লালারুখ, বিএসইসি’র কমিশনার মোঃ সাইফুদ্দিন সিএফএ, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) এর সভাপতি সাইফুল ইসলাম, ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) এর প্রেসিডেন্ট হোসেন সাদাত, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) এর সভাপতি মাজেদা খাতুন, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ এর পরিচালক মোহাঃ আশরাফুল ইসলাম, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব ফারজানা জাহান, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) এর নির্বাহী পরিচালক মোঃ তারেক কামাল, মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি এর পরিচালক মোহাম্মদ কামাল হোসেন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) এর নির্বাহী প্রেসিডেন্ট ওয়াজিদ হাসান শাহ, ডিএসই’র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আসাদুর রহমান, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) এমডি ও সিইও মো. আব্দুল মোতালেব, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (CSE) এর চিফ রেগুলেটরি অফিসার (CRO) মোহাম্মদ মাহাদি হাসান, দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) কাউন্সিল সদস্য মোঃ ইয়াসিন মিয়া ও জিয়াউর রহমান জিয়া, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)’ এর ডেপুটি সেক্রেটারি জেনারেল সৈয়দ আমিরুল ইসলাম, ঢাকা ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাফিজ আল তারিক, এমটিবি ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমিত পোদ্দার, বিএমবিএ এর নির্বাহী কমিটির সদস্য ইফতেখার আলম, সিএফএ সোসাইটির চেয়ারম্যান মোঃ মিনহাজ জিয়া, ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট এইচ এ মামুন, এসএমই ফাউন্ডেশন এর সহকারী ব্যবস্থাপক আছিয়া আকতার পপসি এবং বিএসইসির নির্বাহী পরিচালকবৃন্দ, বিএসইসির পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দসহ আরো অনেকে উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সংস্কার কার্যকর বাস্তবায়নের আহ্বান অ্যামচেমের মার্কেন্টাইল ব্যাংকে স্টুডেন্ট ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ পুলিশে বড় রদবদল, তিন জেলায় নতুন এসপি নিয়োগ বৈরী আবহাওয়ার কবলে উপকূলের জেলেরা বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের নিয়োগ বাতিল প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি : রিমান্ডে ৬ জন শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চল প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It