1. news@gmail.com : news :

অগ্রণী ব্যাংক ফাউন্ডেশন কোর্সের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ

  • Update Time : Wednesday, February 26, 2025
অগ্রণী ব্যাংক ফাউন্ডেশন কোর্সের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ

নিজস্ব প্রতিনিধি:

অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এবিটিআই) কর্তৃক আয়োজিত ১৬৪তম ও ১৬৫তম সিনিয়র অফিসার ব্যাচের ৩০ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) এবিটিআইয়ে অনুষ্ঠিত এ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল বাশার।

সমাপনী অনুষ্ঠানের সভাপত্বি করেন এবিটিআই-এর পরিচালক ও উপ-মহাব্যবস্থাপক মো. রেজাউল করিম।

প্রশিক্ষণ কোর্সে দুটি ব্যাচের অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখার ৭১ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

এসময় প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম প্রশিক্ষণার্থীদের সততা, নিষ্ঠা ও নৈতিকতার সাথে ব্যাংকিং পেশায় নিজেদেরকে গড়ে তোলার পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।

(বাংলাদেশের অর্থনীতি ডটকম/২৬ফেব্রুয়ারি)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
মার্কেন্টাইল ব্যাংকে স্টুডেন্ট ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ পুলিশে বড় রদবদল, তিন জেলায় নতুন এসপি নিয়োগ বৈরী আবহাওয়ার কবলে উপকূলের জেলেরা বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের নিয়োগ বাতিল প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি : রিমান্ডে ৬ জন শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চল প্রেসিডেন্টের সাক্ষাৎ উৎপাদন বাড়াতে জমি কিনবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It