1. news@gmail.com : news :

অগ্রণী ব্যাংকে ফাউন্ডেশন কোর্সের প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান

  • Update Time : Monday, May 26, 2025
অগ্রণী ব্যাংকে ফাউন্ডেশন কোর্সের প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান

অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এবিটিআই) কর্তৃক আয়োজিত ৯০তম ও ৯১তম অফিসার (ক্যাশ) ব্যাচের ৩০ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান করা হয়েছে।

২৫ মে ২০২৫ রোববার এবিটিআইয়ে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসি’র উপব্যবস্থাপনা পরিচালক মো. আবুল বাশার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহব্যবস্থাপক (প্রশাসন) মো. আমিনুল হক।

এবিটিআই-এর পরিচালক ও উপমহাব্যবস্থাপক মো. রেজাউল করিমের সভাপতিত্বে ফাউন্ডেশন কোর্সে বিভিন্ন শাখার ৭১ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

এসময় প্রধান অতিথি উপব্যবস্থাপনা পরিচালক মো. আবুল বাশার প্রশিক্ষণার্থীদের সততা, নিষ্ঠা ও নৈতিকতার সাথে ব্যাংকিং পেশায় নিজেদেরকে গড়ে তোলার পরামর্শ ও দিক নির্দেশনা প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It