1. news@gmail.com : news :

অগ্রণী ব্যাংকের পর্ষদে বড় রদবদল, ৪ নতুন পরিচালক নিয়োগ

  • Update Time : Monday, August 31, 2026

রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদে বড় ধরনের রদবদল এনেছে সরকার। পর্ষদ থেকে তিন পরিচালককে প্রত্যাহার করে চারজন নতুন পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ৩০ আগস্ট পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানিয়েছে।

নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সচিব মো. ফজলুল বারী, আবুল এহতেশাম আব্দুল মুহায়মেন, মো. আসাদুজ্জামান এবং সাবেক জেলা ও দায়রা জজ হোসনে আরা বেগম।

তাদের প্রত্যেককে যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদে নিয়োগের উদ্যোগ নিতে ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

এ নিয়োগ ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর বিধান অনুযায়ী কার্যকর করতে বলা হয়েছে।

অন্যদিকে, পরিচালক পদ থেকে প্রত্যাহার করা হয়েছে ফয়েজ আহমেদ, মোহাম্মদ সুলতান মাহমুদ ও ড. মো. ফজলুল হককে। তাদের প্রত্যাহারের আদেশও ৩০ আগস্ট থেকে অবিলম্বে কার্যকর হবে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পৃথক প্রজ্ঞাপনে নতুন ও প্রত্যাহার করা পরিচালকদের বিষয়ে অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে জানানো হয়েছে।

নতুন চার পরিচালকের পর্ষদে যোগদানের তারিখ আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে জানাতেও ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It