1. news@gmail.com : news :

অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.১৭ শতাংশ

  • Update Time : Wednesday, November 5, 2025

দেশে গত অক্টোবরে মূল্যস্ফীতি কিছুটা কমেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

আজ বুধবার বিবিএসের তথ্য অনুযায়ী, অক্টোবরে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ১৭ শতাংশে, যা সেপ্টেম্বরে ছিল ৮ দশমিক ৩৬ শতাংশ।

প্রতিবেদনে বলা হয়, খাদ্যপণ্যের দাম কিছুটা কমায় মূল্যস্ফীতি নেমে এসেছে। অক্টোবরে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ০৮ শতাংশ, যা আগের মাসে ছিল ৭ দশমিক ৬৪ শতাংশ।

অন্যদিকে, খাদ্য-বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি বেড়েছে অক্টোবরে। সেপ্টেম্বরের ৮ দশমিক ৮৯ শতাংশ থেকে বেড়ে অক্টোবরে হয়েছে ৯ দশমিক ১৩ শতাংশে।

অর্থাৎ, খাদ্যপণ্যে কিছুটা স্বস্তি এলেও খাদ্য-বহির্ভূত পণ্য যেমন: পরিবহন, চিকিৎসা ও সেবা খাতে ব্যয় বাড়ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
আগস্টের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার শেয়ারহোল্ডারদের লভ্যাংশ বঞ্চিত করলো তিন মিউচুয়াল ফান্ড ঢাকা ব্যাংকের ৩৯তম উপশাখা উদ্বোধন একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় হবে প্রায় ৯ হাজার ৩৩৪ কোটি টাকা সাউথইস্ট ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে সোলার লাইট স্থাপন নতুন পে-স্কেল চলতি বছরেই বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী ওয়ালটন চেয়ারম্যান এস. এম. শামছুল আলমের আজ জন্মদিন স্বপ্নের বিশেষ মূল্য ছাড়: চড়া মূল্যের বাজারে স্বস্তিকর সংবাদ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It