1. news@gmail.com : news :

শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত

  • Update Time : Wednesday, February 4, 2026

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আসনটির বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং জেলা জামায়াতের সেক্রেটারি আলহাজ নুরুজ্জামান বাদল (৫১) মারা যাওয়া ওই আসনের নির্বাচন স্থগিত করা হচ্ছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানিয়েছেন।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এর অনুচ্ছেদ ১৭-এর ১ উপধারায় বলা হয়েছে, যদি মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর এবং ভোট গ্রহণের আগে কোনো বৈধভাবে মনোনীত প্রার্থী মৃত্যুবরণ করেন, তবে সংশ্লিষ্ট আসনের নির্বাচনী কার্যক্রম তাৎক্ষণিকভাবে বাতিল বা স্থগিত করতে হবে।

আইন অনুযায়ী, এ ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই নির্বাচন কমিশন কর্তৃক ‘বৈধ প্রার্থী’ হিসেবে স্বীকৃত হতে হবে।

প্রার্থীর মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা একটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে ওই আসনের নির্বাচনী কার্যক্রম বাতিলের ঘোষণা দেবেন এবং পরবর্তী সময়ে কমিশন নতুন তফসিল ঘোষণা করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
রাজধানীর বাজারে কিছুটা কমেছে সবজির দাম আন্তর্জাতিক মানের তিনটি পিয়ার-রিভিউড জার্নাল প্রকাশ করল আইএসইউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআরের সচেতনতামূলক মতবিনিময় সভা সাউথইস্ট ব্যাংকের প্রথম ফ্ল্যাগশিপ গবেষণা প্রকাশনা ‘ইকোনমিক আউটলুক এনকোরিং ইনসাইট’ উন্মোচন মার্কেন্টাইল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান হলেন আনোয়ারুল হক শাহ্জালাল ইসলামী ব্যাংকের সাথে পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের চুক্তি স্বাক্ষর ন্যাশনাল ফিডের দ্বিতীয় প্রান্তিকে লোকসান বেড়েছে ইউনিয়ন ক্যাপিটালে চেয়ারম্যান নিয়োগ জিবিবি পাওয়ারের শেয়ারে অস্বাভাবিক দরবৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, মোট মৃতের সংখ্যা ১২০

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It