1. news@gmail.com : news :

রপ্তানি আয় কমেছে ৭ শতাংশ

  • Update Time : Thursday, June 4, 2026

তৈরি পোশাকের চালান কমে যাওয়ায় গত মাসে দেশের সামগ্রিক রপ্তানি আয় কমেছে। গত বছরের একই মাসের তুলনায় এ সময় রপ্তানি সাত শতাংশ কমে দাঁড়ায় চার দশমিক ৪০ বিলিয়ন ডলারে।

বুধবার (৩ জুন) রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনের তথ্যমতে, মে মাসে তৈরি পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় আট দশমিক ২৯ শতাংশ কমে দাঁড়িয়েছে তিন দশমিক ৫৯ বিলিয়ন ডলারে।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-মে পর্যন্ত পোশাকের চালান কমে যাওয়ার কারণে সার্বিক রপ্তানি কমেছে ২ দশমিক ৫৫ শতাংশ। এতে রপ্তানির পরিমাণ দাঁড়ায় ৪৩ দশমিক ৭৯ বিলিয়ন ডলার। এ সময়ে তৈরি পোশাক রপ্তানি আগের বছর থেকে ৩ দশমিক ৪১ শতাংশ কমে ৩৫ দশমিক ৩১ বিলিয়ন হয়েছে।

এর আগে, টানা ৮ মাস পতনের পর গত এপ্রিলে রপ্তানি ঘুরে দাঁড়িয়েছিল। কিন্তু মে মাসে রপ্তানি কমে যাওয়ায় ইতিবাচক ধারা বজায় রাখা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
মার্কিন তিন গোয়েন্দা সংস্থার তথ্যভান্ডারে সাইবার হামলা মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থান ব্যাংকের ১,০০০ কোটি টাকার ঋণ কর্মসূচি উদ্বোধন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭ গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় ৯৭ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ চট্টগ্রামের কেইপিজেডে নিয়োগে স্থানীয়দের অগ্রাধিকার চেয়ে বিক্ষোভ Notice of the 18th AGM of BBS Cable PLC. সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান ১০ লাখ টাকা বিনিয়োগেই এসএমই বোর্ডে শেয়ার কেনাবেচার সুযোগ বাংলাদেশি পণ্যে জিএসপি সুবিধা অব্যাহত রাখতে চায় কানাডা সিইও-ম্যানেজিং ডিরেক্টর অব দ্য ইয়ার সম্মাননা পেলেন স্বপ্নের সাব্বির হাসান

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It