1. news@gmail.com : news :

যুক্তরাষ্ট্রের উপ-কাউন্সিলরের সাথে জামায়াতে ইসলামীর বৈঠক অনুষ্ঠিত

  • Update Time : Wednesday, June 18, 2025

১৭ জুন মঙ্গলবার বিকালে যুক্তরাষ্ট্রের ঢাকাস্থ দূতাবাসে যুক্তরাষ্ট্রের রাজনীতি ও অর্থনীতি বিষয়ক উপ-কাউন্সিলর এবং রাজনৈতিক শাখা প্রধান ম্যাথিউ বে-এর সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলের অভ্যন্তরে গণতন্ত্র চর্চা, নেতৃত্ব নির্বাচন, সাংগঠনিক পদ্ধতি, গঠন কাঠামো ও দলীয় সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতা এবং নারী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকারের ব্যাপারে সংগঠনের দৃষ্টিভঙ্গি ও অবস্থান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

পাশাপাশি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে এবং সন্ত্রাস ও চরমপন্থার বিরুদ্ধে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভূমিকা বিস্তারিতভাবে তুলে ধরা হয়।

এছাড়া গণহত্যার বিচার, সংস্কার, আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং বিদ্যমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে ম্যাথিউ বে-এর সাথে উপস্থিত ছিলেন পলিটিক্যাল অফিসার হারমানাস্কি, জ্যামি স্টেলি এবং জামায়াতে ইসলামীর প্রতিনিধি ছিলেন সংগঠনের নায়েবে আমীর সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এড. মতিউর রহমান আকন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
উদ্ভাবনকে বাজারমুখী করার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ ব্যাংকের সাথে “রপ্তানি বহুমুখীকরণ পুনঃঅর্থায়ন স্কিম” চুক্তি স্বাক্ষর করলো ডাচ্-বাংলা ব্যাংক বিদ্রোহী-নিয়ন্ত্রিত ডিআর কঙ্গোয় স্কুলে আগুন, নিহত অন্তত ২৯ শিশু এনবিআর সংস্কার আন্দোলন: আরও ৩ কর্মকর্তার দণ্ডাদেশ বাতিল মাসজুড়ে স্বপ্নের বিশেষ অফার শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী জরিপকারীদের লাইসেন্সে ফি বৃদ্ধির প্রস্তাব আইডিআরএর সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন কোম্পানি আইনে শেয়ার বাইব্যাকের বিধান চায় ডিবিএ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It