1. news@gmail.com : news :

ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত

  • Update Time : Sunday, September 20, 2026

ব্যবসায়িক কার্যক্রমের কৌশল পর্যালোচনা এবং গ্রাহকসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে ডাচ্-বাংলা ব্যাংক-এর ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের শাখাসমূহ নিয়ে একটি স্ট্র্যাটেজিক কনক্লেভ ১৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ঢাকার একটি স্থানীয় হোটেলে হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হয়েছে।

ডাচ্-বাংলা ব্যাংক-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ এহতেশামুল হক খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি বলেন, গ্রাহকদের জন্য “বেস্ট ফাইন্যানশিয়াল সলিউশন পার্টনার” তথা “বিশ্বস্ত সহযোগী” হিসেবে প্রতিষ্ঠিত হতে ডাচ্-বাংলা ব্যাংক বিভিন্ন কৌশল গ্রহণ করেছে। গ্রাহকসেবায় উৎকর্ষ নিশ্চিত করতে তিনি গ্রাহকদের প্রতি যত্নশীল মনোভাব প্রদর্শন সহ বিভিন্ন কৌশলগত বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন। ব্যাংকের কৌশলগত লক্ষ্য অর্জন এবং ব্যাংকের অবস্থান আরও শক্তিশালী করতে তিনি সকলকে আরও কার্যকরভাবে অবদান রাখার আহ্বান জানান।

ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের শাখা ব্যবস্থাপকগণ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ব্যবসায়িক কৌশলসমূহ যথাযথভাবে বাস্তবায়নের পাশাপাশি উৎকৃষ্ট গ্রাহকসেবা নিশ্চিত করে নিজ নিজ ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ব্যাংকের ঊর্ধ্বতন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গ্রাহকসেবা আরও উন্নত করা এবং ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে তাঁদের পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

কনক্লেভে ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের শাখা ও উপশাখার কর্মকর্তাবৃন্দ, রকেট ও এজেন্ট ব্যাংকিংয়ের আঞ্চলিক প্রধান এবং এডিসি সুপারভাইজারগণ অনলাইনের অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত ডমিনেজ স্টিলের পাঁচ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা সোমবার থেকে স্বাভাবিক লেনদেনে ডাচ-বাংলা ব্যাংক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত সিটি ব্যাংক বাজারে নিয়ে এলো ‘সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস আল্ট্রামেরিন ক্রেডিট কার্ড’ বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চুক্তি মানুষের প্রত্যাশাকে গুরুত্ব দিয়েই সাইবার সুরক্ষা আইন সংশোধন হবে: আইনমন্ত্রী বিবিএস ক্যাবলসের ক্রেডিট রেটিং সম্পন্ন বাংলাদেশে জাহাজ নির্মাণ শিল্পে চীনা প্রতিষ্ঠানের বিনিয়োগের আগ্রহ সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেপ্তার

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It