1. news@gmail.com : news :

মালয়েশিয়ার ইউসিএসআই ইউনিভার্সিটিতে স্কলারশিপের দারুণ সুযোগ

  • Update Time : Friday, February 7, 2025

মালয়েশিয়ার ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস শিক্ষার্থীদের জন্য এক দারুণ সুযোগ নিয়ে এসেছে। চলতি ২০২৫ সালের মে ইনটেকে ভর্তির জন্য এই সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা।

এই অফার সম্পর্কে শিক্ষার্থী ও অভিভাবকদের বিস্তারিত জানাতে ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসে আয়োজন করা হয়েছে ৩ দিনব্যাপী স্কলারশিপ ডে।

৭, ৮ ও ৯ ফেব্রুয়ারি ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস, ২৬ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানীতে এই স্কলারশিপ ডে চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে স্কলাাশিপ ডে’র কার্যক্রম।

এ সময় ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য, ফ্যাকাল্টি পরিচিতি, বিষয় নির্বাচন, ক্যাম্পাসের অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কেও জানতে পারবেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

শিক্ষার্থীদের এসএসসি, এইচএসসি ও সমমান এবং ‘ও’ লেভেল ও ‘এ’ লেভেল পরীক্ষার ফল এবং ইংলিশ প্লেসমেন্ট টেস্ট পরীক্ষার ফলাফলের ভিত্তিতে স্কলারশিপ দেওয়া হয়। ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস ২০২৩-২৪ শিক্ষাবর্ষে মেধাবী শিক্ষার্থীদের ৫ কোটি টাকার বেশি স্কলারশিপ প্রদান করেছে। চলতি শিক্ষাবর্ষেও থাকছে আকর্ষণীয় স্কলারশিপের সুযোগ।

বিশ্বের ইউনিভার্সিটিগুলোর শীর্ষ ১ শতাংশের ভেতরে আছে মালয়েশিয়ার ইউসিএসআই ইউনিভার্সিটি। কিউএস ওয়ার্ল্ড র‌্যাংকিংয়ে যার অবস্থান ২৬৫। মালয়েশিয়ার মধ্যে প্রথম, এশিয়ায় ৪৫তম এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে ইউসিএসআই ইউনিভার্সিটির অবস্থান ৯ম। বাংলাদেশ সরকার অনুমোদিত ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস দেশের প্রথম ফরেন ইউনিভার্সিটি ক্যাম্পাস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পর্ষদে সচিবদের নিয়োগে নিষেধাজ্ঞা সাউথইস্ট ব্যাংকের উদ্যোগে রিস্ক বেইজড সুপারভিশন ইন ব্যাংক শীর্ষক সচেতনতামূলক প্রোগ্রাম আয়োজন চট্টগ্রাম বন্দরের সিসিটি পরিচালনার দায়িত্ব পেল এভারেস্ট পোর্ট নভেম্বরের ২২ দিনে প্রবাসী আয় ২৩৫ কোটি ডলার ছাড়াল এআই খাতের মন্দায় চাপে এশিয়ার পুঁজিবাজার, স্থিতিশীলতায় তিন দেশের ভিন্ন কৌশল এনার্জিপ্যাক পাওয়ারের পর্ষদ সভার তারিখ ঘোষণা ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের ৪২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত রূপপুরের বিদ্যুৎ উৎপাদনে নতুন ধাপ, আবারও গ্রিডে পরীক্ষামূলক সরবরাহ ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It