1. news@gmail.com : news :

ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা শক্তভাবে প্রতিহতের ঘোষণা অন্তর্বর্তী সরকারের

  • Update Time : Friday, February 7, 2025

সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা শক্তভাবে প্রতিহত করা হবে বলে ঘোষণা দিয়েছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।

শুক্রবার প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘অন্তর্বর্তী সরকার গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, কতিপয় ব্যক্তি ও গোষ্ঠী সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করছে। সরকার এ ধরনের কর্মকাণ্ড শক্তভাবে প্রতিহত করবে।’

আরও বলা হয়েছে, ‘অন্তর্বর্তী সরকার নাগরিকদের জানমালের নিরাপত্তা রক্ষায় প্রস্তুত। কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে দায়ী ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেবে এবং দোষীদের বিচারের মুখোমুখি দাঁড় করাবে।’

ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা শক্তভাবে প্রতিহতের ঘোষণা অন্তর্বর্তী সরকারের

প্রসঙ্গত, বুধবার রাত থেকে সকাল পর্যন্ত ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাড়িটি বুলডোজার দিয়ে ভেঙে ফেলে উত্তেজিত ছাত্র-জনতা। সেখানে অগ্নিসংযোগও করা হয়। নিয়ে যাওয়া হয় বাড়ির বিভিন্ন মালপত্র।

এছাড়া গত তিন দিন ধরে দেশের বিভিন্ন স্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী-এমপি, শীর্ষ পর্যায়ের নেতাদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হচ্ছে। বাদ যাচ্ছে না উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বসতভিটাও।

গত বুধবার রাত ৯টায় ভারতের দিল্লি থেকে ছাত্র-জনতার উদ্দেশে ভাষণ দেওয়ার কথা ছিল ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এতে ক্ষোভে ফুঁসে ওঠেন সারা দেশের ছাত্র-জনতা। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। শুরু হয় শেখ হাসিনা সংশ্লিষ্টদের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
বাংলাদেশ ব্যাংকের দুই পুনঃঅর্থায়ন স্কিমে পূবালী ব্যাংকের অংশগ্রহণ বছরজুড়ে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার হবে: বাণিজ্যমন্ত্রী করোনায় লুটপাট ১৩ কোটি টাকা: দুর্নীতির মামলায় আসামি সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদসহ ১৩ হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত শফিকুর বান্দরবানের দুর্গম জনপদে ১০০ নারীর পাশে বসুন্ধরা শুভসংঘ বাংলাদেশ ব্যাংক ও ঢাকা ব্যাংকের মধ্যে অংশগ্রহণমূলক চুক্তি যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত ডমিনেজ স্টিলের পাঁচ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It