1. news@gmail.com : news :

প্রথমবারের মতো আজ সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি, নগরজুড়ে উৎসবের আমেজ

  • Update Time : Tuesday, September 15, 2026

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে স্বাগত জানাতে সিলেট নগরীতে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। রাষ্ট্রপতির আগমন ঘিরে সুরমা তীরে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি কার্যালয়ের নির্ধারিত সফরসূচি অনুযায়ী, সিলেটে পৌঁছে প্রথমে সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করবেন তিনি। সেখানে কিছু সময় বিশ্রাম নেওয়ার পর হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন রাষ্ট্রপতি।

পরে বিকেল সাড়ে ৩টায় সিলেট নগর ভবনের সামনে সিটি করপোরেশনের আয়োজনে অনুষ্ঠিত সুধী সমাবেশে যোগ দেবেন তিনি। সেখানে তাকে নাগরিক সংবর্ধনা দেওয়ার কথা রয়েছে।

সফর শেষে রাত ৮টার দিকে রাষ্ট্রপতির ঢাকার উদ্দেশে সিলেট ছাড়ার কথা রয়েছে।

এদিকে রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে নগরজুড়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। বিভিন্ন স্থানে নির্মাণ করা হয়েছে তোরণ, করা হয়েছে আলোকসজ্জা। একই সঙ্গে রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে নগরজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
প্রথমবারের মতো আজ সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি, নগরজুড়ে উৎসবের আমেজ সাবেক ছাত্রনেতা মোহাম্মদ ইয়াসিনের মৃত্যুতে নাসির উদ দুজার শোক শ্রেণিকৃত ঋণ আদায়ে সাফল্যের স্বীকৃতি পেলেন রূপালী ব্যাংকের কর্মকর্তারা ড. ইউনূসের প্রতিষ্ঠানকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায় বহাল সেপ্টেম্বরের ১৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৭ হাজার ৫৫২ কোটি টাকা আরবিএস বাস্তবায়ন ও নিয়ন্ত্রক প্রত্যাশা নিয়ে যমুনা ব্যাংকের কর্মশালা চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের নগদ লভ্যাংশ বিতরণ সূচকের উত্থানে দেড় ঘণ্টায় লেনদেন ১২৯ কোটি টাকার বিদেশে পাচার করা সম্পদ থেকে কর আদায়ে ৭ সদস্যের কমিটি আজকের স্বর্ণের দাম: ১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It