1. news@gmail.com : news :

শ্রেণিকৃত ঋণ আদায়ে সাফল্যের স্বীকৃতি পেলেন রূপালী ব্যাংকের কর্মকর্তারা

  • Update Time : Monday, September 14, 2026

শ্রেণিকৃত ঋণ হতে সর্বোচ্চ পরিমাণ নগদ আদায়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জনকারী রূপালী ব্যাংক পিএলসি’র নির্বাহীসহ কর্মকর্তাদের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলামের সভাপতিত্বে এ পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে শ্রেণিকৃত ঋণ হতে সর্বোচ্চ পরিমাণ নগদ আদায়কারী বিভাগীয়/স্থানীয় কার্যালয়, জোনাল অফিস, কর্পোরেট শাখা ও নন-কর্পোরেট শাখার সফল কর্মকর্তাদের প্লাটিনাম, ডায়মন্ড, গোল্ড ও সিলভার ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়।

বিভাগীয়/স্থানীয় কার্যালয় পর্যায়ে প্লাটিনাম ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেন স্থানীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক আবু নাসের মোহাম্মদ মাসুদ। ডায়মন্ড ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অর্জন করেন খুলনা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক রোকনুজ্জামান এবং গোল্ড ক্যাটাগরিতে তৃতীয় স্থান অর্জন করেন রংপুর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. মোস্তফা হামিদ।

জোনাল অফিস পর্যায়ে প্লাটিনাম ক্যাটাগরিতে যৌথভাবে প্রথম স্থান অর্জন করেন উপমহাব্যবস্থাপক মো. মতিউর রহমান ও মো. শফিকুল ইসলাম। ডায়মন্ড ক্যাটাগরিতে যৌথভাবে দ্বিতীয় স্থান অর্জন করেন উপমহাব্যবস্থাপক মো. মনিরুজ্জামান ও মো. সফিকুল ইসলাম। গোল্ড ক্যাটাগরিতে তৃতীয় স্থান অর্জন করেন উপমহাব্যবস্থাপক শেখ কামাল উদ্দিন আহমেদ।

কর্পোরেট শাখা পর্যায়ে প্লাটিনাম ক্যাটাগরিতে যৌথভাবে প্রথম স্থান অর্জন করেন উপমহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান, মো. সরোয়ার হোসেন ও মো. জামাল আবু নাসের। ডায়মন্ড ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অর্জন করেন উপমহাব্যবস্থাপক মুজিব আলম এবং গোল্ড ক্যাটাগরিতে তৃতীয় স্থান অর্জন করেন উপমহাব্যবস্থাপক বেগম কামরুন নাহার।

নন-কর্পোরেট শাখা পর্যায়ে প্লাটিনাম ক্যাটাগরিতে যৌথভাবে প্রথম স্থান অর্জন করেন সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ রাকিবুল ইসলাম, মো. ইফতেখার উদ্দিন ভূঁইয়া এবং সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ তৈয়ব। ডায়মন্ড ক্যাটাগরিতে যৌথভাবে দ্বিতীয় স্থান অর্জন করেন সহকারী মহাব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. মাছুম এবং গোল্ড ক্যাটাগরিতে তৃতীয় স্থান অর্জন করেন সহকারী মহাব্যবস্থাপক মো. মনিরুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক হাসান তানভীর ও মো. হারুনুর রশিদ।  এছাড়াও কোম্পানি সচিব ও মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহেদুর রহমান, মহাব্যবস্থাপক  মোহাম্মদ  শাহজাহান চৌধুরী, মো. ইসমাইল হোসেন শেখ, আবু নাসের মো. মাসুদ, সালামুন নেছা, শেখ মনজুর করিম এবং চীফ ইনফরমেশন টেকনোলজি অফিসার মো. অহিদুল ইসলাম সরকারসহ প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সকল বিভাগীয় কার্যালয়, আঞ্চলিক কার্যালয় ও শাখা প্রধানরা ভার্চ্যুয়ালি অনুষ্ঠানে যুক্ত ছিলেন।

অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক শ্রেণিকৃত ঋণ আদায়ে সফল কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে বলেন, ব্যাংকের আর্থিক ভিত্তি সুদৃঢ় করতে শ্রেণিকৃত ঋণ আদায়ের কোনো বিকল্প নেই। এ ধরনের স্বীকৃতি কর্মকর্তাদের কর্মস্পৃহা বৃদ্ধি এবং ভবিষ্যতে আরও বেশি নগদ আদায়ে উৎসাহিত করবে। তিনি শ্রেণিকৃত ঋণ আদায়ের চলমান কার্যক্রম আরও জোরদার করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



প্রযুক্তি সহায়তায়: Star Web Host It