1. news@gmail.com : news :

ময়লা-আবর্জনায় বিপন্ন ৪০০ বছরের সোনাকান্দা দুর্গ

  • Update Time : Monday, September 14, 2026

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে অবস্থিত প্রায় সাড়ে চার শ বছরের পুরোনো ঐতিহাসিক সোনাকান্দা দুর্গ এখন ময়লা-আবর্জনা, দুর্গন্ধ ও অব্যবস্থাপনার কারণে সংকটের মুখে। ঐতিহাসিক এই স্থাপনার ভেতর ও আশপাশে দীর্ঘদিন ধরে বর্জ্য জমে থাকায় পরিবেশের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দুর্গের সৌন্দর্য ও ঐতিহ্যগত মূল্য।

ইতিহাসবিদদের মতে, সপ্তদশ শতকের আগে গড়ে ওঠা তিনটি জলদুর্গের অন্যতম সোনাকান্দা দুর্গ। ধারণা করা হয়, বাংলার সুবাদার মীর জুমলার সময়ে ১৬৬০ থেকে ১৬৬৩ সালের মধ্যে জলদস্যুদের লুটতরাজ ঠেকাতে দুর্গটি নির্মাণ করা হয়। স্বর্ণময়ী বা সোনা বিবির কিংবদন্তি এবং লালবাগ কেল্লার সঙ্গে কথিত গোপন সুড়ঙ্গের গল্পও দুর্গটিকে ঘিরে স্থানীয় লোককাহিনির অংশ হয়ে আছে।

47b90405-7a32-4a11-8bab-2fcc8783b09f

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, দুর্গের দেয়াল ঘেঁষে ময়লা পানি ও বিভিন্ন ধরনের বর্জ্যের স্তূপ পড়ে আছে। সেখানে পলিথিন, প্লাস্টিক, ফল ও গাছের বর্জ্য, কাঠের টুকরা, সেলুনের ফেলে দেওয়া চুল, ভাঙা ককশিট, নির্মাণসামগ্রীর ধ্বংসাবশেষসহ কিছু মেডিকেল বর্জ্যও পড়ে থাকতে দেখা যায়।

স্থানীয়দের অভিযোগ, রাস্তার ময়লা পরিষ্কার করা হলেও দুর্গসংলগ্ন এলাকার বর্জ্য নিয়মিত পরিষ্কার করা হয় না। দীর্ঘদিন ধরে ময়লা ফেলায় দুর্গের পাশের একটি পুকুরও প্রায় ভরাট হয়ে গেছে। এতে দুর্গন্ধের পাশাপাশি বেড়েছে মশার উপদ্রব।

1618edb9-34bc-4ae0-903e-1cfb76279a68

স্থানীয় বাসিন্দা মো. পাবেল বলেন, দূর-দূরান্ত থেকে দর্শনার্থীরা এখানে আসেন। কিন্তু ময়লার দুর্গন্ধের কারণে তারা বেশিক্ষণ থাকতে পারেন না। ঐতিহাসিক স্থাপনাটি পরিচ্ছন্ন ও সংরক্ষিত রাখার দাবি জানান তিনি।

আরেক বাসিন্দা মো. রাসেল বলেন, দুর্গের মাঠে এলাকার শিশুরা খেলাধুলা করে। কিন্তু বর্তমান পরিবেশ দিন দিন খারাপ হচ্ছে। সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে দুর্গটি সংরক্ষণ করা প্রয়োজন।

রুহুল আমিনের অভিযোগ, পর্যাপ্ত নিরাপত্তা ও তদারকির অভাবে রাতের বেলায় দুর্গ এলাকায় মাদকসেবীদের আনাগোনা দেখা যায়।

12e7de72-ae7a-4e61-8c9d-5a8c179370b4

নাতি-নাতনিদের নিয়ে দুর্গে ঘুরতে আসা আলী আজগর বলেন, ‘আগে এখানে অনেক সুন্দর পরিবেশ ছিল। এখন চারপাশে ময়লা আর দুর্গন্ধ। এমন একটি জাতীয় ঐতিহ্যের জায়গা এভাবে অবহেলায় পড়ে থাকা দুঃখজনক।’

এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, ঐতিহাসিক স্থাপনাগুলোর সংস্কার ও সংরক্ষণে ধাপে ধাপে কাজ করার পরিকল্পনা রয়েছে। পরিকল্পনা অনুযায়ী প্রথমে হাজীগঞ্জ দুর্গ এবং পরে সোনাকান্দা দুর্গের সংস্কার ও সুরক্ষার কাজ হাতে নেওয়া হবে।

6671dc87-2636-4871-a364-b169bcac8d36

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, জেলার ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণে জেলা প্রশাসন কাজ করছে। সোনাকান্দা ও হাজীগঞ্জ দুর্গের উন্নয়ন ও সংরক্ষণে সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় করে পদক্ষেপ নেওয়া হচ্ছে। দুর্গের মূল কাঠামো অক্ষুণ্ন রেখে পরিচ্ছন্নতা ও সংস্কারকাজ পরিচালনার জন্য প্রত্নতত্ত্ব অধিদফতরের সঙ্গেও যোগাযোগ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
বিদেশে পাচার করা সম্পদ থেকে কর আদায়ে ৭ সদস্যের কমিটি আজকের স্বর্ণের দাম: ১৪ সেপ্টেম্বর ২০২৬ ময়লা-আবর্জনায় বিপন্ন ৪০০ বছরের সোনাকান্দা দুর্গ গ্যাস-বিদ্যুৎ সংকট চাপে জনগণ, সরকারে অস্বস্তি ফারইস্ট লাইফের নজরুলের পরিবারের ২৫০ কোটি টাকার সম্পদ ক্রোকের নির্দেশ এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার বাংলাদেশ ব্যাংকের ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হয়েছে সাউথইস্ট ব্যাংক ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী নিবন্ধিত প্রবাসী ভোটারদের সম্মতি ও নতুন নিবন্ধনে আহ্বান ইসির

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It