1. news@gmail.com : news :

এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক

  • Update Time : Sunday, September 13, 2026

ব্যাংকিং খাতে সুশাসন ও শৃঙ্খলা ফেরাতে এবার কঠোর অবস্থানে গেল বাংলাদেশ ব্যাংক। খেলাপি ঋণ কমানো এবং অবলোপন করা টাকা আদায়ে ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) দায়-দায়িত্ব এবং কর্মদক্ষতা মূল্যায়নে একটি অভিন্ন ‘কি পারফরম্যান্স ইন্ডিকেটর’ (কেপিআই) নীতিমালা জারি করা হয়েছে।

নতুন এই নিয়মে ব্যাংক প্রধানদের জন্য নির্দিষ্ট লক্ষ্য বেঁধে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক, যা অর্জনের অগ্রগতির ওপর ভিত্তি করেই তাদের কর্মদক্ষতা মূল্যায়ন করা হবে। ফলে খেলাপিমুক্তকরণ ও ঋণ আদায়ে নির্ধারিত লক্ষ্য পূরণে ব্যর্থ হলে এখন থেকে শীর্ষ নির্বাহীদের পদ ধরে রাখা কিংবা পুনঃনিয়োগ পাওয়া-দুটিই বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়বে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে।

সার্কুলারে বলা হয়, ব্যাংক ও আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ এবং ব্যাংকিং খাতে সুশাসন ও শৃঙ্খলা নিশ্চিত করার উদ্দেশ্যে এই অভিন্ন কেপিআই ফ্রেমওয়ার্ক প্রস্তুত করা হয়েছে। এর আগে গত ২৭ ফেব্রুয়ারি জারি করা এক সার্কুলারে এমডি বা সিইওদের নিয়োগ ও দায়িত্ব নিয়ে যে নির্দেশনা দেওয়া হয়েছিল, তাতে খেলাপি ঋণ হ্রাস ও অবলোপন করা ঋণ আদায়ের শর্ত ছিল। নতুন নীতিমালার মাধ্যমে সেটিকে আরও সুনির্দিষ্ট এবং বাধ্যতামূলক করা হলো।

কেন্দ্রীয় ব্যাংকের নতুন নিয়ম অনুযায়ী, কোনো এমডি বা সিইওর পুনঃনিয়োগের প্রস্তাব পাঠানোর সময় পরিচালনা পর্ষদ কর্তৃক অনুমোদিত একটি মূল্যায়ন প্রতিবেদন বাংলাদেশ ব্যাংকে দাখিল করতে হবে। সেই প্রতিবেদনে পূর্বনির্ধারিত লক্ষ্য অর্জনের অগ্রগতি এবং আমানতকারীদের স্বার্থ রক্ষায় ব্যাংক প্রধানের সার্বিক মূল্যায়নের বিস্তারিত তথ্য থাকতে হবে।

বাংলাদেশ ব্যাংক বলছে, শুধু ব্যাংকের আর্থিক ফলাফল নয়, আমানতকারীদের স্বার্থ, ব্যাংকের সামগ্রিক স্বার্থ এবং জনস্বার্থে নিয়ন্ত্রক সংস্থা সময়ে সময়ে যেসব বিশেষ দায়িত্ব বা লক্ষ্য নির্ধারণ করবে, সেগুলোও এমডি বা সিইওর কর্মসম্পাদন সূচকের আওতায় থাকবে।

খাত সংশ্লিষ্টরা বলছেন, দেশের ব্যাংকিং খাতে দীর্ঘদিন ধরে চলা অনিয়ম ও খেলাপি ঋণের লাগাম টানতে কেন্দ্রীয় ব্যাংকের এই অভিন্ন মূল্যায়ন পদ্ধতি কার্যকর ভূমিকা রাখবে। এর মাধ্যমে এমডিদের ওপর জবাবদিহিতা যেমন বাড়বে, তেমনি পারফরম্যান্স না দেখিয়ে কেবল সম্পর্কের জোরে চুক্তি নবায়নের সুযোগও বন্ধ হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
ফারইস্ট লাইফের নজরুলের পরিবারের ২৫০ কোটি টাকার সম্পদ ক্রোকের নির্দেশ এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার বাংলাদেশ ব্যাংকের ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হয়েছে সাউথইস্ট ব্যাংক ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী নিবন্ধিত প্রবাসী ভোটারদের সম্মতি ও নতুন নিবন্ধনে আহ্বান ইসির মার্কিন গোয়েন্দা সংস্থার নথি: ওসামা বিন লাদেনের ‘হিটলিস্টে’ ছিল ভারতসহ ৮ দেশ আজকের স্বর্ণের দাম: ১৩ সেপ্টেম্বর ২০২৬ নিষিদ্ধ আওয়ামী লীগ সভা-সমাবেশ করলে কঠোর ব্যবস্থা: রিজভী সৌদি সামরিক ঘাঁটিতে হুথিদের ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It