1. news@gmail.com : news :

নিবন্ধিত প্রবাসী ভোটারদের সম্মতি ও নতুন নিবন্ধনে আহ্বান ইসির

  • Update Time : Sunday, September 13, 2026

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের আসন্ন উপনির্বাচনে প্রবাসে বসবাসরত ভোটারদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের সুযোগ দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে পূর্বে নিবন্ধিত ভোটারদের পাশাপাশি নতুন ভোটারদের জন্যও ‘Postal Vote BD’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়।

নির্বাচন কমিশন জানায়, যারা ইতোপূর্বে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘Postal Vote BD’ অ্যাপে সফলভাবে নিবন্ধিত হয়েছিলেন, তাদের ই-মেইল, হোয়াটসঅ্যাপ অথবা অ্যাপ নোটিফিকেশনের মাধ্যমে যোগাযোগ করা হবে। আগামী ১২ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে অ্যাপের মাধ্যমে পোস্টাল ভোটিংয়ে ভোটদানের সম্মতি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। সম্মতি প্রাপ্তির পরপরই সংশ্লিষ্ট ভোটারদের বর্তমান ঠিকানায় ডাকযোগে ব্যালট ফেরত পাঠানো হবে।

অন্যদিকে, প্রবাসে অবস্থানরত যেসব ভোটার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারেননি, তাদের জন্য আবারও নতুন করে নিবন্ধনের সুযোগ তৈরি করা হয়েছে। আগ্রহী প্রবাসীরা ১২ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে ‘Postal Vote BD’ অ্যাপটি ডাউনলোড করে প্রয়োজনীয় তথ্য প্রদানপূর্বক নতুনভাবে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন এবং উপনির্বাচনে পোস্টাল ভোটিং প্রক্রিয়ায় নিজেদের মতামত ও ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে পারবেন।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রবাসে থাকা ভোটারদের গণতান্ত্রিক অধিকার অক্ষুণ্ন রাখতে ও সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য আধুনিক এই প্রযুক্তিভিত্তিক প্রক্রিয়া সচল রাখা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সব প্রবাসী ভোটারকে প্রসেসটি সম্পন্ন করার জন্য অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
নিবন্ধিত প্রবাসী ভোটারদের সম্মতি ও নতুন নিবন্ধনে আহ্বান ইসির মার্কিন গোয়েন্দা সংস্থার নথি: ওসামা বিন লাদেনের ‘হিটলিস্টে’ ছিল ভারতসহ ৮ দেশ আজকের স্বর্ণের দাম: ১৩ সেপ্টেম্বর ২০২৬ নিষিদ্ধ আওয়ামী লীগ সভা-সমাবেশ করলে কঠোর ব্যবস্থা: রিজভী সৌদি সামরিক ঘাঁটিতে হুথিদের ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা জিপিএইচ ইস্পাতের লভ্যাংশ ঘোষণা অনুমতি ছাড়া শেয়ার কেনাবেচার অভিযোগ এনসিসি ব্যাংক ব্রোকারেজের বিরুদ্ধে উদ্ভাবনকে বাজারমুখী করার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ ব্যাংকের সাথে “রপ্তানি বহুমুখীকরণ পুনঃঅর্থায়ন স্কিম” চুক্তি স্বাক্ষর করলো ডাচ্-বাংলা ব্যাংক বিদ্রোহী-নিয়ন্ত্রিত ডিআর কঙ্গোয় স্কুলে আগুন, নিহত অন্তত ২৯ শিশু

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It