1. news@gmail.com : news :

বাংলাদেশ ব্যাংকের সাথে “রপ্তানি বহুমুখীকরণ পুনঃঅর্থায়ন স্কিম” চুক্তি স্বাক্ষর করলো ডাচ্-বাংলা ব্যাংক

  • Update Time : Saturday, September 12, 2026

দেশের রপ্তানি খাতকে আরও বিস্তৃত ও শক্তিশালী করার লক্ষ্যে “রপ্তানি বহুমুখীকরণ পুনঃঅর্থায়ন স্কিম” এর আওতায় বাংলাদেশ ব্যাংকের সাথে অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে ডাচ্-বাংলা ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক এ.কে.এম. নূরুন্নবী এবং ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. এহতেশামুল হক খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই চুক্তির মূল লক্ষ্য হলো রপ্তানি পণ্যের বৈচিত্র্যায়ন এবং নতুন বাজার সৃষ্টির মাধ্যমে দেশের রপ্তানি খাতকে আরও সুদৃঢ় করা। এর মাধ্যমে ডাচ্-বাংলা ব্যাংক তার রপ্তানিমুখী গ্রাহকদের তুলনামূলক কম সুদহারে পুনঃঅর্থায়ন (Refinance) সুবিধা প্রদান করতে পারবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
নিষিদ্ধ আওয়ামী লীগ সভা-সমাবেশ করলে কঠোর ব্যবস্থা: রিজভী সৌদি সামরিক ঘাঁটিতে হুথিদের ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা জিপিএইচ ইস্পাতের লভ্যাংশ ঘোষণা অনুমতি ছাড়া শেয়ার কেনাবেচার অভিযোগ এনসিসি ব্যাংক ব্রোকারেজের বিরুদ্ধে উদ্ভাবনকে বাজারমুখী করার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ ব্যাংকের সাথে “রপ্তানি বহুমুখীকরণ পুনঃঅর্থায়ন স্কিম” চুক্তি স্বাক্ষর করলো ডাচ্-বাংলা ব্যাংক বিদ্রোহী-নিয়ন্ত্রিত ডিআর কঙ্গোয় স্কুলে আগুন, নিহত অন্তত ২৯ শিশু এনবিআর সংস্কার আন্দোলন: আরও ৩ কর্মকর্তার দণ্ডাদেশ বাতিল মাসজুড়ে স্বপ্নের বিশেষ অফার শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It