1. news@gmail.com : news :

নুরের জ্ঞান ফিরেছে, দোয়া চাইলেন সবার কাছে

  • Update Time : Saturday, August 30, 2025

রাজধানীর কাকরাইলে হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের জ্ঞান ফিরতে শুরু করেছে। শনিবার (৩০ আগস্ট) সকাল ৭টা ৫ মিনিটে তার অফিশিয়াল ফেসবুক পেজ থেকে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানানো হয়।

স্ট্যাটাসে উল্লেখ করা হয়, নুর বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন। সেখানে লেখা হয়, ‘নুরুল হক নুরের ওপর গতরাতে হামলার পর এখন পর্যন্ত তিনি আইসিইউতে চিকিৎসাধীন। এখন তার কিছুটা হুঁশ ফিরেছে। সবাই তার জন্য দোয়া করবেন।’

স্ট্যাটাসের সঙ্গে প্রকাশিত ছবিতে দেখা যায়, হাসপাতালের বেডে শুয়ে আছেন নুর। তার নাকে ব্যান্ডেজ বাঁধা এবং মুখে অক্সিজেন মাস্ক লাগানো।

এর আগে শুক্রবার রাতেই গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, হামলায় নুরের মাথায় গুরুতর আঘাত লাগে এবং মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। পরে চিকিৎসকরা তাকে দ্রুত আইসিইউতে স্থানান্তর করেন।

শুক্রবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সংঘর্ষ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় গুরুতর আহত হন নুর। রক্তাক্ত অবস্থায় সেখান থেকে দলীয় নেতাকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

লাইভ ভিডিওতে আরও শোনা যায়, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, নুরসহ শীর্ষ নেতারা সেখানে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলেন।

অন্য এক ভিডিওতে দেখা যায়, পুলিশ ও সেনা সদস্যরা নুর এবং তার সহকর্মীদের ওপর হামলা চালাচ্ছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, হামলার পর নুরের মুখ থেকে বুক পর্যন্ত রক্তে ভিজে গেছে। নাক ফেটে রক্তক্ষরণ হচ্ছিল এবং স্ট্রেচারে করে তাকে হাসপাতালে নেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে সোলার লাইট স্থাপন নতুন পে-স্কেল চলতি বছরেই বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী ওয়ালটন চেয়ারম্যান এস. এম. শামছুল আলমের আজ জন্মদিন স্বপ্নের বিশেষ মূল্য ছাড়: চড়া মূল্যের বাজারে স্বস্তিকর সংবাদ কৃষি উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমে মার্কেন্টাইল ব্যাংকের অংশগ্রহণ বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সংস্কার কার্যকর বাস্তবায়নের আহ্বান অ্যামচেমের মার্কেন্টাইল ব্যাংকে স্টুডেন্ট ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ পুলিশে বড় রদবদল, তিন জেলায় নতুন এসপি নিয়োগ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It