1. news@gmail.com : news :

দেশে ইসলামী শাসন জরুরি: জামায়াত আমির

  • Update Time : Tuesday, March 11, 2025
জামায়াত আমির

ইসলামের বিধান অনুযায়ী দেশ চলছে না বলেই খুন-ছিনতাইসহ নানা ধরনের অপরাধ বেড়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, এমন পরিস্থিতিতে দেশে ইসলামী শাসন জরুরি।

মঙ্গলবার (১১ মার্চ) রাজধানীর কাফরুলে দলটির এক ইফতার মাহফিল অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, দেশ অনেক ধরনের শাসন দেখেছে। এখন প্রয়োজন আল্লাহর শাসন প্রতিষ্ঠা করা। বিগত সময়ে বিভিন্ন মতাদর্শের শাসনে দেশে শান্তি ফেরেনি। এখন সমাজ থেকে বৈষম্য দূর করতে হবে। এ সময় ইসলামের শাসন প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশ থেকে দুইটি জিনিস বিদায় করতে আমরা যুদ্ধ করছি। তা হচ্ছে দুর্নীতি ও দুঃশাসন। মানবিক ও কুরআন ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে জামায়াতে ইসলামী সকলকে পাশে চায়।

(বাংলাদেশের অর্থনীতি ডটকম/১১মার্চ)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
Notice of the 18th AGM of BBS Cable PLC. সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান ১০ লাখ টাকা বিনিয়োগেই এসএমই বোর্ডে শেয়ার কেনাবেচার সুযোগ বাংলাদেশি পণ্যে জিএসপি সুবিধা অব্যাহত রাখতে চায় কানাডা সিইও-ম্যানেজিং ডিরেক্টর অব দ্য ইয়ার সম্মাননা পেলেন স্বপ্নের সাব্বির হাসান হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পর্ষদে সচিবদের নিয়োগে নিষেধাজ্ঞা সাউথইস্ট ব্যাংকের উদ্যোগে রিস্ক বেইজড সুপারভিশন ইন ব্যাংক শীর্ষক সচেতনতামূলক প্রোগ্রাম আয়োজন চট্টগ্রাম বন্দরের সিসিটি পরিচালনার দায়িত্ব পেল এভারেস্ট পোর্ট

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It