1. news@gmail.com : news :

ঢাকার সব থানার সামনে বিকেলে মানববন্ধন এনসিপির

  • Update Time : Thursday, July 17, 2025

গোপালগঞ্জে নেতাকর্মীদের ওপর হামলা এবং অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ঢাকা মহানগরের সব থানার সামনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল ৪টায় ঢাকা মহানগরের সব থানার সামনে এ কর্মসূচি পালন করা হবে।

এনসিপির পক্ষ থেকে এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে।

এদিকে এনসিপির পদযাত্রা ঘিরে বুধবার দিনভর রক্তক্ষয়ী সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনার পর গোপালগঞ্জে ২২ ঘণ্টার কারফিউ চলছে। শহরজুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য।

ওইদিন দুপুরের দিকে গোপালগঞ্জে সমাবেশ শেষে মাদারীপুর যাওয়ার পথে এনসিপির গাড়িবহরে হামলা চালায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ। সংঘর্ষে চারজন নিহত এবং পুলিশ ও সাংবাদিকসহ ১৫-২০ জন আহত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন টেকসই উন্নয়নে ৫০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে যুক্ত হলো মার্কেন্টাইল ব্যাংক মূল্যস্ফীতি রোধে ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ পুঁজিবাজার আধুনিকায়নে নতুন ওয়েবসাইট চালু করল ডিএসই AA Credit Rating of Southeast Bank PLC. বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করল ডাচ্-বাংলা ব্যাংক সূচকের উত্থানে চলছে লেনদেন বাংলাদেশ ব্যাংকের তিনটি পুনঃঅর্থায়ন স্কিমে যমুনা ব্যাংকের অংশগ্রহণ জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত? বাংলাদেশ ব্যাংকের দুই পুনঃঅর্থায়ন স্কিমে পূবালী ব্যাংকের অংশগ্রহণ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It