1. news@gmail.com : news :

কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে আগুন

  • Update Time : Friday, February 7, 2025
কিশোরগঞ্জে

কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়ি ও জেলা আওয়ামী লীগ অফিস ভাঙচুর-অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে প্রথমে কিশোরগঞ্জ শহরের খরপট্টি এলাকায় আওয়ামী লীগের অফিস বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

পরে একই এলাকার জেলা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম টিটুর বহুতল ভবনের তালা ভেঙে বাড়িতে ভাঙচুর চালায়।

এরপর বিক্ষুব্ধ ছাত্র-জনতা একই এলাকায় সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়ির গেট ও দরজা ভেঙে একটি মোটরসাইকেলে আগুন দেয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন।

তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলেও গেলেও কাউকে পাওয়া যায়নি।

এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আবু জর গিফারী বলেন, আগুনের খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। তবে তার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
অনুমতি ছাড়া শেয়ার কেনাবেচার অভিযোগ এনসিসি ব্যাংক ব্রোকারেজের বিরুদ্ধে উদ্ভাবনকে বাজারমুখী করার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ ব্যাংকের সাথে “রপ্তানি বহুমুখীকরণ পুনঃঅর্থায়ন স্কিম” চুক্তি স্বাক্ষর করলো ডাচ্-বাংলা ব্যাংক বিদ্রোহী-নিয়ন্ত্রিত ডিআর কঙ্গোয় স্কুলে আগুন, নিহত অন্তত ২৯ শিশু এনবিআর সংস্কার আন্দোলন: আরও ৩ কর্মকর্তার দণ্ডাদেশ বাতিল মাসজুড়ে স্বপ্নের বিশেষ অফার শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী জরিপকারীদের লাইসেন্সে ফি বৃদ্ধির প্রস্তাব আইডিআরএর সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It