1. news@gmail.com : news :

আন্তর্জাতিক বাণিজ্য মেলা ’ইন্টারটেক্স পর্তুগালে’ বাংলাদেশের অংশগ্রহণ

  • Update Time : Tuesday, May 19, 2026

বাংলাদেশ “ইন্টারটেক্স পর্তুগাল ২০২৬” মেলায় অংশগ্রহণ করছে। আন্তর্জাতিকভাবে অত্যন্ত প্রতিষ্ঠিত এই বাণিজ্য মেলাটিতে রপ্তানি উন্নয়ন ব্যুরোর আর্থিক সহায়তায় এবং বাংলাদেশ দূতাবাস, পর্তুগালের ব্যবস্থাপনায় বাংলাদেশের এবারের অংশগ্রহণ। মেলা আজ শুরু হয়েছে এবং আগামী ২১ মে শেষ হবে। পর্তুগালের পোর্তো শহরের আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণ এক্সপোনর-এ অনুষ্ঠিত হচ্ছে এই মেলা।

মঙ্গলবার (১৯ মে) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

টেক্সটাইল, অ্যাপারেল, ফুটওয়্যার, লেদার এবং টেক্সটাইল যন্ত্রপাতি শিল্পকে কেন্দ্র করে আয়োজিত এই মেলায় বাংলাদেশের টেক্সটাইল ও অ্যাপারেল সেক্টরের ১৪টি স্বনামধন্য প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।

মেলাটির আনুষ্ঠানিক উদ্বোধনের পর পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স লায়লা মুনতাজের দীনা বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী বাংলাদেশি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী, ক্রেতা এবং কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে চার্জ দ্য অ্যাফেয়ার্স বাংলাদেশের বৈশ্বিক অ্যাপারেল খাতে উল্লেখযোগ্য অগ্রগতির কথা তুলে ধরেন এবং মানসম্পন্ন, টেকসই ও কমপ্লায়েন্ট পোশাক উৎপাদনে বাংলাদেশের ক্রমবর্ধমান সুনামের ওপর গুরুত্বারোপ করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এই প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ বাংলাদেশ ও পর্তুগালের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করবে এবং ইউরোপীয় বাজারে বাংলাদেশের উপস্থিতি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মেলাটি যুক্তরাষ্ট্রভিত্তিক বি গ্রুপ কর্তৃক আয়োজিত এবং এটি ইউরোপে টেক্সটাইল ও অ্যাপারেল বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত। আয়োজকদের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের আসরে ২০টিরও বেশি দেশ থেকে ২৫০-এর অধিক প্রদর্শক এবং ৫,০০০-এর বেশি পেশাজীবী অংশগ্রহণ করছেন।

বাংলাদেশ প্যাভিলিয়নে দেশের অ্যাপারেল উৎপাদন সক্ষমতা, টেকসই উন্নয়ন, কমপ্লায়েন্স, উদ্ভাবন এবং রপ্তানি প্রতিযোগিতামূলক সক্ষমতা তুলে ধরা হচ্ছে।

মেলা উপলক্ষে ইপিবি দৃষ্টিনন্দন ব্রশিওর প্রকাশ করেছে এবং বাংলাদেশের রপ্তানি উন্নয়ন সংক্রান্ত টিভিসি ইপিবি বুথে প্রচার করা হচ্ছে।

এছাড়াও আগামী ২০ মে ২০২৬ তারিখে পর্তুগালের অন্যতম প্রাচীন ও প্রভাবশালী ব্যবসায়িক সংগঠন পোর্তো কমার্শিয়াল অ্যাসোসিয়েশনের পরিচালক ড. মারিয়া দা পাজ কামিনার সঙ্গে বাংলাদেশের চার্জ দ্য অ্যাফেয়ার্স এবং বাংলাদেশের ব্যবসায়িক প্রতিনিধিবৃন্দের একটি বিজনেস মিটিং অনুষ্ঠিত হবে।

একই দিনে বাংলাদেশি এক্সিবিটরস ও পর্তুগিজ ব্যবসায়ী নেতৃবৃন্দের সম্মানে একটি নেটওয়ার্কিং ডিনারের আয়োজন করা হয়েছে। উক্ত ডিনারে অংশগ্রহণকারী বাংলাদেশি প্রতিষ্ঠানের প্রতিনিধি, পর্তুগিজ আমদানিকারক ও ক্রেতা, ব্যবসায়ী নেতা, স্থানীয় ব্যবসায়িক সম্প্রদায়ের সদস্য এবং অন্যান্য অংশীজন উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি পারস্পরিক নেটওয়ার্কিং, ব্যবসায়িক ধারণা বিনিময় এবং টেক্সটাইল ও অ্যাপারেল খাতে ভবিষ্যৎ অংশীদারিত্ব ও সহযোগিতার সম্ভাবনা অনুসন্ধানের একটি উৎকৃষ্ট প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
বাংলাদেশ ব্যাংকের দুই পুনঃঅর্থায়ন স্কিমে পূবালী ব্যাংকের অংশগ্রহণ বছরজুড়ে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার হবে: বাণিজ্যমন্ত্রী করোনায় লুটপাট ১৩ কোটি টাকা: দুর্নীতির মামলায় আসামি সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদসহ ১৩ হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত শফিকুর বান্দরবানের দুর্গম জনপদে ১০০ নারীর পাশে বসুন্ধরা শুভসংঘ বাংলাদেশ ব্যাংক ও ঢাকা ব্যাংকের মধ্যে অংশগ্রহণমূলক চুক্তি যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত ডমিনেজ স্টিলের পাঁচ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It