1. news@gmail.com : news :

কয়লা সরবরাহ কমায় বিদ্যুৎ উৎপাদন সাময়িকভাবে কমিয়েছে আদানি পাওয়ার

  • Update Time : Wednesday, September 2, 2026

রেলপথে তীব্র যানজট ও পরিবহন নেটওয়ার্কে একাধিক লোডিং নিষেধাজ্ঞার কারণে গোড্ডা বিদ্যুৎকেন্দ্রে কয়লা বহনকারী রেলওয়ে রেক চলাচল ব্যাহত হচ্ছে। ফলে বিদ্যুৎকেন্দ্রটিতে স্বাভাবিকের তুলনায় কম কয়লা সরবরাহ হচ্ছে এবং সাময়িকভাবে উৎপাদন সমন্বয় করতে হচ্ছে বলে জানিয়েছে আদানি পাওয়ার।

বুধবার (২ সেপ্টেম্বর) কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

আদানি পাওয়ারের এক মুখপাত্রের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, কয়লা সরবরাহ কমে যাওয়ায় বিদ্যুৎকেন্দ্রটি দিনের অফ-পিক সময়ে বিদ্যুৎ সরবরাহ কমিয়েছে। এর মাধ্যমে সন্ধ্যার সর্বোচ্চ চাহিদার সময়ে পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, পরিস্থিতি সম্পর্কে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডকে জানানো হয়েছে। স্বাভাবিক রেলওয়ে রেক সরবরাহ দ্রুত পুনরুদ্ধারে ভারতীয় রেলওয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে আদানি পাওয়ার। শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

এরই মধ্যে বিদ্যুৎকেন্দ্রে সর্বোচ্চ পরিমাণ কয়লা সরবরাহ নিশ্চিত করতে এবং বিদ্যুৎ সরবরাহে প্রভাব কমিয়ে আনতে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে আদানি পাওয়ার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
প্রধানমন্ত্রীর ১৯তম কারামুক্তি দিবস আজ খুলনা বিশ্ববিদ্যালয়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচী ঋণ, ওভারড্রাফট ও গ্যারান্টিতে বৈদেশিক মুদ্রার লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা কয়লা সরবরাহ কমায় বিদ্যুৎ উৎপাদন সাময়িকভাবে কমিয়েছে আদানি পাওয়ার কৃষিভিত্তিক অর্থনীতি জোরদারে বাংলাদেশ ব্যাংকের তহবিলে পূবালী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের ৪১ হাজার কোটি টাকার তহবিলে অংশ নিল সাউথইস্ট ব্যাংক সেপ্টেম্বরজুড়ে স্বপ্নের বিশেষ অফার ও ইলিশ উৎসব অসুস্থ হয়ে হাসপাতালে বিদ্যুৎমন্ত্রী, দেখতে গেলেন মির্জা ফখরুল একাদশে ভর্তির আবেদন শুরু আজ, ক্লাস ২৩ সেপ্টেম্বর দেড় ঘণ্টায় লেনদেন ২৫৭ কোটি টাকা

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It