1. news@gmail.com : news :

কৃষিভিত্তিক অর্থনীতি জোরদারে বাংলাদেশ ব্যাংকের তহবিলে পূবালী ব্যাংক

  • Update Time : Wednesday, September 2, 2026

দেশের উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গড়ে তোলা এবং কৃষি ও গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের গঠিত ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে যুক্ত হয়েছে পূবালী ব্যাংক পিএলসি। এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংকটি।

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ-২-এর পরিচালক এ. কে. এম. সাইদুজ্জামান।

পূবালী ব্যাংক পিএলসির পক্ষে সিএমএসএমই ডিভিশনের প্রধান ও মহাব্যবস্থাপক চৌধুরী আব্দুল ওয়াহেদসহ বাংলাদেশ ব্যাংক ও পূবালী ব্যাংকের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

রপ্তানি বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, উত্তরাঞ্চলের কৃষি খাতের উৎপাদনশীলতা বৃদ্ধি, ফসল সংগ্রহ-পরবর্তী ব্যবস্থাপনা ও সংরক্ষণ সুবিধা সম্প্রসারণ, কৃষিপণ্যের প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ জোরদার এবং কৃষিভিত্তিক শিল্প ও সিএমএসএমই খাতের বিকাশের মাধ্যমে কার্যকর ‘অ্যাগ্রি ভ্যালু চেইন’ গড়ে তোলার লক্ষ্যে এ পুনঃঅর্থায়ন তহবিল গঠন করা হয়েছে।

একই সঙ্গে কৃষিপণ্যের সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করা, রপ্তানির সম্ভাবনা বৃদ্ধি এবং গ্রামীণ কর্মসংস্থান ও আয় বাড়ানোও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

পুনঃঅর্থায়ন সুবিধার আওতায় রাজশাহী ও রংপুর বিভাগের জেলাগুলোতে কৃষি উৎপাদন, মৎস্য ও প্রাণিসম্পদের উন্নয়ন, কৃষিপণ্য সংরক্ষণ, বিপণন ও প্রক্রিয়াজাতকরণ এবং কৃষিভিত্তিক শিল্প ও সিএমএসএমই উদ্যোগে অর্থায়ন সম্প্রসারণ করা হবে।

বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগে অংশগ্রহণের মাধ্যমে পূবালী ব্যাংক পিএলসি উত্তরাঞ্চলের কৃষক, কৃষিভিত্তিক উদ্যোক্তা এবং সিএমএসএমই খাতে অর্থায়ন সম্প্রসারণে আরও কার্যকর ভূমিকা রাখবে।

এর ফলে কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধি, আধুনিক কৃষিভিত্তিক শিল্পের বিকাশ, সরবরাহ ব্যবস্থা শক্তিশালীকরণ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দেশের খাদ্যনিরাপত্তা ও টেকসই গ্রামীণ অর্থনীতি আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
প্রধানমন্ত্রীর ১৯তম কারামুক্তি দিবস আজ খুলনা বিশ্ববিদ্যালয়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচী ঋণ, ওভারড্রাফট ও গ্যারান্টিতে বৈদেশিক মুদ্রার লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা কয়লা সরবরাহ কমায় বিদ্যুৎ উৎপাদন সাময়িকভাবে কমিয়েছে আদানি পাওয়ার কৃষিভিত্তিক অর্থনীতি জোরদারে বাংলাদেশ ব্যাংকের তহবিলে পূবালী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের ৪১ হাজার কোটি টাকার তহবিলে অংশ নিল সাউথইস্ট ব্যাংক সেপ্টেম্বরজুড়ে স্বপ্নের বিশেষ অফার ও ইলিশ উৎসব অসুস্থ হয়ে হাসপাতালে বিদ্যুৎমন্ত্রী, দেখতে গেলেন মির্জা ফখরুল একাদশে ভর্তির আবেদন শুরু আজ, ক্লাস ২৩ সেপ্টেম্বর দেড় ঘণ্টায় লেনদেন ২৫৭ কোটি টাকা

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It