1. news@gmail.com : news :

বাংলাদেশ ব্যাংকের ৪১ হাজার কোটি টাকার তহবিলে অংশ নিল সাউথইস্ট ব্যাংক

  • Update Time : Wednesday, September 2, 2026

বাংলাদেশ ব্যাংক কর্তৃক ঘোষিত অর্থায়ন প্যাকেজসমূহ বাস্তবায়নের লক্ষ্যে ৪১ হাজার কোটি টাকার তহবিলে অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করেছে সাউথইস্ট ব্যাংক পিএলসি।

বাংলাদেশ ব্যাংকের বৃহত্তর ৬০ হাজার কোটি টাকার সমন্বিত তারল্য সহায়তা কাঠামোর অংশ হিসেবে এই অর্থায়ন সুবিধা প্রদান করা হচ্ছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, আর্থিক শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা এবং উৎপাদনশীল অর্থনৈতিক কর্মকাণ্ডে পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

২৭ আগস্ট ২০২৬ তারিখে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ অংশগ্রহণ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহমেদ, ডেপুটি গভর্নর মো. সরওয়ার হোসেন এবং রিসার্চ অ্যান্ড ডাটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স বিভাগের পরিচালক মো. আবদুল মান্নান উপস্থিত ছিলেন।

এছাড়াও বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংক পিএলসির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবিদুর রহমান চৌধুরী এবং ট্রেজারি বিভাগের প্রধান মো. রাশেদুল আলম খান।

এই অর্থায়ন প্যাকেজে অংশগ্রহণের মাধ্যমে সাউথইস্ট ব্যাংক পিএলসি দেশের অগ্রাধিকারপ্রাপ্ত উৎপাদনশীল খাতে ব্যাংকের উদ্বৃত্ত তারল্য বিনিয়োগের প্রতি তার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এ উদ্যোগ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সহায়তা করা, কর্মসংস্থান ধরে রাখা এবং দেশের সামগ্রিক সামষ্টিক অর্থনৈতিক পুনরুদ্ধার ও প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
প্রধানমন্ত্রীর ১৯তম কারামুক্তি দিবস আজ খুলনা বিশ্ববিদ্যালয়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচী ঋণ, ওভারড্রাফট ও গ্যারান্টিতে বৈদেশিক মুদ্রার লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা কয়লা সরবরাহ কমায় বিদ্যুৎ উৎপাদন সাময়িকভাবে কমিয়েছে আদানি পাওয়ার কৃষিভিত্তিক অর্থনীতি জোরদারে বাংলাদেশ ব্যাংকের তহবিলে পূবালী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের ৪১ হাজার কোটি টাকার তহবিলে অংশ নিল সাউথইস্ট ব্যাংক সেপ্টেম্বরজুড়ে স্বপ্নের বিশেষ অফার ও ইলিশ উৎসব অসুস্থ হয়ে হাসপাতালে বিদ্যুৎমন্ত্রী, দেখতে গেলেন মির্জা ফখরুল একাদশে ভর্তির আবেদন শুরু আজ, ক্লাস ২৩ সেপ্টেম্বর দেড় ঘণ্টায় লেনদেন ২৫৭ কোটি টাকা

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It