1. news@gmail.com : news :

অসুস্থ হয়ে হাসপাতালে বিদ্যুৎমন্ত্রী, দেখতে গেলেন মির্জা ফখরুল

  • Update Time : Wednesday, September 2, 2026

শারীরিক অসুস্থতার কারণে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বুধবার সকালে তাকে দেখতে হাসপাতালে যান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে যান তিনি। সেখানে চিকিৎসকদের সঙ্গে কথা বলে ইকবাল হাসান মাহমুদ টুকুর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, গত কয়েকদিন ধরে জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন ইকবাল হাসান মাহমুদ টুকু। পরে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

প্রাথমিক চিকিৎসার পর তাকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
অসুস্থ হয়ে হাসপাতালে বিদ্যুৎমন্ত্রী, দেখতে গেলেন মির্জা ফখরুল একাদশে ভর্তির আবেদন শুরু আজ, ক্লাস ২৩ সেপ্টেম্বর দেড় ঘণ্টায় লেনদেন ২৫৭ কোটি টাকা সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন কৃষি পুনঃঅর্থায়নে বাংলাদেশ ব্যাংক ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চুক্তি কৃষি উন্নয়নে মার্কেন্টাইল ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর উত্তরবঙ্গের কৃষি উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের সাথে এবি ব্যাংকের চুক্তি স্বাক্ষর সূচকের উত্থানে লেনদেন ৫৯৬ কোটি টাকা জেনিথ ইসলামী লাইফের বীমা সেবার আওতায় পাঁচ বিশ্ববিদ্যালয়ের ৫৯ হাজারের বেশি শিক্ষার্থী ইউসিবি ইনভেস্টমেন্টের মাধ্যমে যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড ইস্যু সম্পন্ন

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It