1. news@gmail.com : news :

সূচকের উত্থানে লেনদেন ৫৯৬ কোটি টাকা

  • Update Time : Tuesday, September 1, 2026

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে অধিকাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। তবে গত কার্যদিবসের তুলনায় বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমান।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩৯ দশমিক ২২ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৬৩৭ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৫ দশমিক ৯২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৩০ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ০৮ দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ১২২ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৫৯৬ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৪৭৭ কোটি ২৪ লাখ টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৮৮ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩০০ টি কোম্পানির, বিপরীতে ৫০ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৩৮ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন কৃষি পুনঃঅর্থায়নে বাংলাদেশ ব্যাংক ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চুক্তি কৃষি উন্নয়নে মার্কেন্টাইল ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর উত্তরবঙ্গের কৃষি উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের সাথে এবি ব্যাংকের চুক্তি স্বাক্ষর সূচকের উত্থানে লেনদেন ৫৯৬ কোটি টাকা জেনিথ ইসলামী লাইফের বীমা সেবার আওতায় পাঁচ বিশ্ববিদ্যালয়ের ৫৯ হাজারের বেশি শিক্ষার্থী ইউসিবি ইনভেস্টমেন্টের মাধ্যমে যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড ইস্যু সম্পন্ন নেপাল-তিব্বতে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ছাড়াল ১০০০ জনগণের ভোটে ক্ষমতায় এসে আস্থার প্রতিদান দিতে চায় বিএনপি: তারেক রহমান ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু খুলছে বুধবার

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It