নির্দেশনা অনুযায়ী, অংশগ্রহণকারী ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে ৩ শতাংশ সুদ বা মুনাফা হারে পুনঃঅর্থায়ন সুবিধা পাবে। আর গ্রাহক পর্যায়ে ঋণের সুদ বা মুনাফার হার সর্বোচ্চ ৭ শতাংশ হবে।
তহবিলের অর্থ যথাযথভাবে ব্যবহার না হলে অথবা গ্রাহকের কাছ থেকে ৭ শতাংশের বেশি সুদ বা মুনাফা আদায় করা হলে সংশ্লিষ্ট অর্থের ওপর নির্ধারিত হারের অতিরিক্ত ২ শতাংশ সুদ বা মুনাফা ধার্য করে এককালীন আদায় করা হবে।
এ ছাড়া গ্রাহক পর্যায়ে ৭ শতাংশ সুদ বা মুনাফায় ঋণ বিতরণের বিষয়টি জানিয়ে ব্যাংকের শাখার ভেতরে ও বাইরে দৃশ্যমান স্থানে ব্যানার স্থাপন করতে হবে। পাশাপাশি, বিশেষ প্রচারণার মাধ্যমে এ রেয়াতি ঋণ সুবিধার বিষয়ে গ্রাহকদের জানাতে হবে।
সংশোধিত নির্দেশনায় উল্লেখ করা বিষয় ছাড়া আগের সার্কুলারের অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে বলে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It
Leave a Reply