1. news@gmail.com : news :

শতভাগ পোর্টফোলিও ও রিলেশনশিপ ম্যানেজারের পেশাগত সনদ অর্জন লংকাবাংলা সিকিউরিটিজের

  • Update Time : Sunday, August 30, 2026

বাংলাদেশের পুঁজিবাজারে পেশাগত দক্ষতা ও জ্ঞানভিত্তিক বিনিয়োগসেবা জোরদারে নতুন মাইলফলক অর্জন করেছে লংকাবাংলা সিকিউরিটিজ পিএলসি। প্রতিষ্ঠানটির সব পোর্টফোলিও ও রিলেশনশিপ ম্যানেজার ‘ফান্ডামেন্টালস অব ট্রেডিং অ্যান্ড টেকনিক্যাল অ্যানালাইসিস’ বিষয়ে পেশাগত সনদ অর্জন করেছেন।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) সঙ্গে কৌশলগত অংশীদারত্বের আওতায় এ প্রশিক্ষণ ও সনদ অর্জন করেন লংকাবাংলা সিকিউরিটিজের সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রতিষ্ঠানটির দাবি, বাংলাদেশের পুঁজিবাজারে এ ধরনের উদ্যোগ একটি ‘ইন্ডাস্ট্রি-ফার্স্ট’ মাইলফলক।

সম্প্রতি আনুষ্ঠানিকভাবে লংকাবাংলা সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরীর হাতে সনদ তুলে দেন বিআইসিএমের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট ওয়াজিদ হাসান শাহ।

সনদ প্রদান অনুষ্ঠানে ওয়াজিদ হাসান শাহ বলেন, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং বিনিয়োগকারীদের আরও উন্নত ও জ্ঞানভিত্তিক সেবা দেওয়ার ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ সময়োপযোগী। পুঁজিবাজারের সামগ্রিক উন্নয়নেও এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।

মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী বলেন, শক্তিশালী ও জ্ঞাননির্ভর পুঁজিবাজার গড়ে তুলতে দক্ষ পেশাজীবীর বিকল্প নেই। এ লক্ষ্যেই লংকাবাংলা সিকিউরিটিজের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ট্রেডিংয়ের মৌলিক বিষয় ও টেকনিক্যাল অ্যানালাইসিসে প্রশিক্ষিত করা হয়েছে।

তিনি বলেন, এ দক্ষতা অর্জনের ফলে বিনিয়োগকারীদের তথ্যভিত্তিক, দায়িত্বশীল ও কার্যকর সহায়তা দেওয়ার সক্ষমতা আরও বাড়বে।

লংকাবাংলা সিকিউরিটিজের পক্ষ থেকে বলা হয়েছে, এই সনদ অর্জন কেবল কর্মকর্তাদের একটি প্রশিক্ষণ সম্পন্ন করার বিষয় নয়; বরং এটি জ্ঞানভিত্তিক বিনিয়োগসেবা নিশ্চিত করা এবং বিনিয়োগকারীদের সক্ষমতা বৃদ্ধিতে প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি অঙ্গীকারের অংশ।

প্রতিষ্ঠানটি মনে করছে, পেশাগত জ্ঞান ও বিশ্লেষণী দক্ষতা বৃদ্ধির ফলে বিনিয়োগকারীরা বাজারসংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আরও সচেতন ও আত্মবিশ্বাসী হতে পারবেন।

পুঁজিবাজারের পেশাজীবীদের দক্ষতা উন্নয়নের এ ধারা অব্যাহত রাখার কথাও জানিয়েছে লংকাবাংলা সিকিউরিটিজ। প্রতিষ্ঠানটির প্রত্যাশা, বিআইসিএমের সঙ্গে এ অংশীদারত্ব ভবিষ্যতে বাংলাদেশের পুঁজিবাজারের দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It