1. news@gmail.com : news :

জিএসইএ বাংলাদেশের আবেদন শুরু, যারা আবেদন করতে পারবেন

  • Update Time : Saturday, August 29, 2026

জাতীয় পর্যায়ে বিজয়ী আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন, যেখানে গ্লোবাল ফাইনালসের প্রথম পুরস্কার ৫০ হাজার মার্কিন ডলার। আবেদনের শেষ তারিখ ৭ নভেম্বর।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রেনেসাঁ ঢাকা গুলশানে আজ সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইও বাংলাদেশ গ্লোবাল স্টুডেন্ট এন্ট্রাপ্রেনার অ্যাওয়ার্ডসের বাংলাদেশের ১১তম আসরের আবেদন প্রক্রিয়া উন্মুক্ত করা হয়েছে। আবেদন করা যাবে ৭ নভেম্বর ২০২৬, শনিবার পর্যন্ত ইওবাংলাদেশ ডট অর্গ স্ল্যাশ জিএসইএ ঠিকানায়।

জিএসইএ কোনো ব্যবসা-পরিকল্পনা প্রতিযোগিতা নয়। যেসব শিক্ষার্থী পূর্ণ কোর্সলোড সামলে ইতিমধ্যেই ক্রেতা ও আয়সহ একটি ব্যবসা পরিচালনা করছেন, প্রতিযোগিতাটি কেবল তাঁদের জন্য।

এই আয়োজনের উদ্দেশ্য সেই শিক্ষার্থীদের একটি মঞ্চে দাঁড় করানো। তাঁরা নিজেদের ব্যবসা উপস্থাপন করেন এমন বিচারকদের সামনে, যাঁরা নিজেরাই প্রতিষ্ঠান পরিচালনা করেন। সঙ্গে থাকে জাতীয় গণমাধ্যম এবং দেশের উদ্যোক্তাদের উপস্থিতি। শিক্ষার্থী-উদ্যোক্তাদের জন্য এমন পরিচিতি পাওয়ার সুযোগ সচরাচর থাকে না, অথচ ঠিক এই সময়েই তা সবচেয়ে বেশি কাজে লাগে।

জাতীয় পর্যায়ে বিজয়ী দক্ষিণ এশিয়ার জন্য নির্ধারিত জিএসইএ আঞ্চলিক ফাইনালে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন। সেখান থেকে উত্তীর্ণরা যান জিএসইএ গ্লোবাল ফাইনালসে, যেখানে সেরা তিনটি স্থানের জন্য মোট ১ লাখ মার্কিন ডলার পুরস্কার রয়েছে—এর মধ্যে প্রথম স্থানের জন্য ৫০ হাজার ডলার। দেশে চ্যাম্পিয়ন পাচ্ছেন কাঠামোবদ্ধ সহায়তা, গণমাধ্যমে পরিচিতি, ইও নেটওয়ার্কে প্রবেশাধিকার এবং ৫ লাখ টাকা।

গত আসরে ৫৮ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। চ্যাম্পিয়ন হন খুলনা বিশ্ববিদ্যালয়ের মো. রেজওয়ানুল ইসলাম শুভ, ইকো সেন্টিনেলস বাংলাদেশের প্রতিষ্ঠাতা। ১০ম আসরটি টেলিভিশনেও রূপ পায়। বঙ্গ বিডি প্রযোজিত চারটি পর্ব ২০২৬ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে একুশে টেলিভিশনে সম্প্রচারিত হয়। স্পার্ক ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের চেয়ারম্যান ও জিএসইএ বাংলাদেশের সাবেক কো-চেয়ার তানাজুল আয়মান পূণী কেপটাউনে অনুষ্ঠিত জিএসইএ গ্লোবাল ফাইনালসে বিশ্ব ফাইনালিস্টদের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেন।

সেপ্টেম্বর ও অক্টোবরজুড়ে ক্যাম্পাস কার্যক্রম চলবে, নভেম্বরে সেমিফাইনাল এবং জানুয়ারি ২০২৭-এ জাতীয় গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে।

কারা আবেদন করতে পারবেন
চলতি শিক্ষাবর্ষে স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত হতে হবে।
খণ্ডকালীন শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।
ব্যবসাটির প্রতিষ্ঠাতা বা মালিক হতে হবে।
ব্যবসাটি কমপক্ষে ৬ মাস ধরে পরিচালিত হতে হবে।
ব্যবসা থেকে কমপক্ষে ৫০০ মার্কিন ডলার আয় অথবা ১,০০০ মার্কিন ডলার বিনিয়োগ থাকতে হবে (প্রায় ৬০,০০০ টাকা)।
বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It