1. news@gmail.com : news :

আইসিজের মামলায় স্বেচ্ছা তহবিলে অবদান রাখতে ওআইসিকে অনু‌রোধ বাংলা‌দে‌শের

  • Update Time : Friday, August 28, 2026

ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করে রোহিঙ্গাদের ওপর সংঘটিত নৃশংসতার বিষয়ে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার জন্য গঠিত স্বেচ্ছা তহবিলে অবদান রাখতে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ওআইসির ২৩তম বিশেষ কাউন্সিল অব ফরেন মিনিস্টার্সের (সিএফএম) বৈঠকে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

হুমায়ুন কবির, ওআইসির নবনির্বাচিত মহাসচিব ইসমাইল উলদ শেখ আহমেদকে অভিনন্দন জানান এবং তার মেয়াদকালে বাংলাদেশের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

তিনি বলেন, ওআইসি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আন্তঃসরকারি সংস্থা হিসেবে মুসলিম উম্মাহর স্বার্থ ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

তিনি, বিদায়ী মহাসচিবের অবদানের প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন, নতুন মহাসচিব আগের মেয়াদে অর্জিত প্রাতিষ্ঠানিক অগ্রগতিকে আরও এগিয়ে নেবেন। বক্তব্যে ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকারের প্রতি বাংলাদেশের অটুট সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশ একটি ন্যায়সঙ্গত ও দীর্ঘস্থায়ী সমাধানের পক্ষে, যা দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের মাধ্যমে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করবে এবং তা ইসরায়েলের সঙ্গে শান্তি ও নিরাপত্তার মধ্যে সহাবস্থান করবে।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে হুমায়ুন কবির ওআইসি সদস্য দেশগুলোর প্রতি মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর সংঘটিত নৃশংসতার বিষয়ে গাম্বিয়ার আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) করা মামলার জন্য গঠিত স্বেচ্ছা তহবিলে অবদান রাখার আহ্বান জানান।

তিনি ওআইসি সদস্য দেশগুলোকে রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদারের আহ্বান জানান।

এ সময়, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি (পিজিএ) হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খালিলুর রহমানের নির্বাচনে সমর্থন দেওয়ার জন্য ওআইসি সদস্য দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
আইসিজের মামলায় স্বেচ্ছা তহবিলে অবদান রাখতে ওআইসিকে অনু‌রোধ বাংলা‌দে‌শের রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৯১ গ্রেপ্তার বুুয়েটে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বিএসইসির নির্বাহী পরিচালকদের দায়িত্বে রদবদল বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর পরিচালনা পর্ষদের তালিকা প্রকাশ করলো নাভানা ফার্মা টিন সার্টিফিকেট থাকলেও করমুক্ত সীমা? ঘরে বসে অনলাইনে জিরো রিটার্ন দাখিল করবেন যেভাবে বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন আজকের স্বর্ণের দাম: ২৭ আগস্ট ২০২৬ গাজীপুরে ঝুটের গোডাউনের আগুন দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It