1. news@gmail.com : news :

বিএসইসির নির্বাহী পরিচালকদের দায়িত্বে রদবদল

  • Update Time : Friday, August 28, 2026

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালকদের দায়িত্বে রদবদল ও নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিএসইসির প্রশাসন ও অর্থ ডিভিশন থেকে শীর্ষ কর্মকর্তাদের দায়িত্ব বণ্টনসংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।

এর আগে গত ১৮ আগস্ট তিন পরিচালককে নির্বাহী পরিচালক পদে পদোন্নতি দেয় বিএসইসি। পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন—মোহাম্মদ মাহমুদুল হক, রাজীব আহমেদ ও মো. মনসুর রহমান।

বিএসইসিতে নির্বাহী পরিচালকের মোট ১২টি পদ রয়েছে। বর্তমানে ১১টি পদে কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন। একটি পদ শূন্য রয়েছে। শিগগিরই ওই পদে পদোন্নতির মাধ্যমে কর্মকর্তা নিয়োগ দেওয়া হতে পারে।

অফিস আদেশ অনুযায়ী, নির্বাহী পরিচালক মোহাম্মদ শফিউল আজমকে ফাইন্যান্সিয়াল লিটারেসি বিভাগ এবং গভর্ন্যান্স পারফরম্যান্স মনিটরিং সিস্টেমের দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে তিনি অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট বিভাগের দায়িত্বে ছিলেন।

আনোয়ারুল ইসলামকে মার্কেট অ্যান্ড ইন্টারমিডিয়ারিজ অ্যাফেয়ার্স এবং মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। আগে তিনি ইস্যুয়ার কোম্পানি অ্যাফেয়ার্স ও ডেরিভেটিভস বিভাগের দায়িত্বে ছিলেন।

মীর মোশাররফ হোসেন চৌধুরীকে ইস্যুয়ার কোম্পানি অ্যাফেয়ার্স বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে তিনি মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন এবং ফাইন্যান্সিয়াল লিটারেসি বিভাগের দায়িত্বে ছিলেন।

আবুল কালামকে ডেরিভেটিভস বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি তিনি আগের মতোই বিএসইসির মুখপাত্রের দায়িত্ব পালন করবেন।

নতুন নির্বাহী পরিচালকদের মধ্যে মোহাম্মদ মাহমুদুল হককে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, রাজীব আহমেদকে আইসিটি এবং মো. মনসুর রহমানকে অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে চার নির্বাহী পরিচালকের দায়িত্ব অপরিবর্তিত রাখা হয়েছে। মাহবুবুর রহমান চৌধুরী আইন বিভাগের দায়িত্বে বহাল রয়েছেন। কামরুল আনাম খান চিফ অ্যাকাউন্ট্যান্ট এবং ইন্টারনাল অডিট অ্যান্ড কমপ্লায়েন্স বিভাগের দায়িত্বে রয়েছেন। রিপন কুমার দেবনাথ এনফোর্সমেন্ট বিভাগের এবং মোহাম্মদ জাহাঙ্গীর আলম গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) ও করপোরেট ফাইন্যান্স বিভাগের দায়িত্বে বহাল রয়েছেন।

অফিস আদেশে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের এসব দায়িত্বে পদায়ন করা হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
আইসিজের মামলায় স্বেচ্ছা তহবিলে অবদান রাখতে ওআইসিকে অনু‌রোধ বাংলা‌দে‌শের রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৯১ গ্রেপ্তার বুুয়েটে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বিএসইসির নির্বাহী পরিচালকদের দায়িত্বে রদবদল বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর পরিচালনা পর্ষদের তালিকা প্রকাশ করলো নাভানা ফার্মা টিন সার্টিফিকেট থাকলেও করমুক্ত সীমা? ঘরে বসে অনলাইনে জিরো রিটার্ন দাখিল করবেন যেভাবে বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন আজকের স্বর্ণের দাম: ২৭ আগস্ট ২০২৬ গাজীপুরে ঝুটের গোডাউনের আগুন দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It