রাজধানীর কুড়িল বিশ্বরোডস্থ কুড়াতলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আজ ২৫ আগস্ট ২০২৬, মঙ্গলবার জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির গ্রাহক মরহুম রেদওয়ান পাটোয়ারীর ২ লাখ ৪৮ হাজার ৭০০ টাকার মৃত্যুদাবির চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মরহুম রেদওয়ান পাটোয়ারীর মৃত্যুদাবির চেকটি তাঁর স্ত্রী মিসেস বিউটি আক্তারের নিকট হস্তান্তর করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের জয়েন্ট সেক্রেটারি জেনারেল এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ মেম্বার এস এম নুরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠন প্রধান মোঃ সাইফুল ইসলাম, অবলিখন ও কাস্টমার সার্ভিস বিভাগের এসভিপি ও ইনচার্জ মোঃ শাহাদাৎ হোসেন, বিশিষ্ট সমাজসেবক মোঃ ফরিদ উদ্দিন মৃধা, কুড়াতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আক্তারুজ্জামান মৃধা, সহকারী প্রধান শিক্ষক মোঃ মাসুদ রানা, ঢাকা ওয়াসার কর্মকর্তা মোঃ আতাউল করিম, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জহিরুল ইসলাম, মোঃ শিশির মোল্লা প্রমুখ।

সভার সভাপতিত্ব করেন সিনিয়র উন্নয়ন কর্মকর্তা রাবেয়া আক্তার। সভায় জেনিথ ইসলামী লাইফের প্রায় শতাধিক বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সভায় বীমা ব্যবসার প্রসার, গ্রাহকসেবা বৃদ্ধি, নিয়মিত প্রিমিয়াম আদায় এবং বীমার সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
উল্লেখ্য, মরহুম রেদওয়ান পাটোয়ারী মাত্র ২৪ হাজার টাকা বার্ষিক কিস্তিতে একটি জীবন বীমা পলিসি গ্রহণ করেছিলেন। তাঁর মৃত্যুর পর পলিসির আওতায় তাঁর পরিবারকে ২ লাখ ৪৮ হাজার ৭০০ টাকার মৃত্যুদাবির অর্থ প্রদান করা হয়।
জেনিথ ইসলামী লাইফ—গ্রাহকের দুঃসময়ে পরিবারের পাশে, প্রতিশ্রুতি পূরণে অঙ্গীকারবদ্ধ।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It
Leave a Reply